শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি‘র বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি‘র বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়
সোমবার ● ১৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি‘র বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৪১মি.) গত সপ্তাহের বন্যা এবং তার আগে থেকে চলমান সন্ত্রাস আর প্রাণহানির ঘটনায় খাগড়াছড়ির পর্যটন খাতে নেতিবাচক প্রভাব বিরাজ করছিল। একই কারণে জেলার জনপ্রিয় পর্যটন স্থান গুলোতেও দর্শনার্থীর সংখ্যা ব্যাপক হ্রাস পায়। কিন্তু চলতি ঈদের বন্ধে পরিস্থিতি সম্পূর্ন পাল্টে গেছে।

গেল রবিবার ঈদের দ্বিতীয় দিন সরেজমিনে আলুাটলা, ও জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরনা ঘুরে দেখা গেছে একেবারে ভিন্নচিত্র। প্রতিটি বিনোদন কেন্দ্রেই লোকে লোকারণ্য।

স্থানীয়দের পাশাপাশি অনেক দেশের বিভিন্ন এলাকা থেকেও এসেছেন নারী-পুরুষ-কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী।

চট্টগ্রাম থেকে আসা স্কুল শিক্ষকা হাসনা হেনা বলেন, গণ পরিবহনে স্বামী-সন্তানদের নিয়ে খাগড়াছড়ির আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝরনা এবং জেলা পরিষদ পার্ক-এ বেড়াবেন। তিনি জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রীজটি দেখে খুশি হয়েছেন।

ফেনী থেকে বেড়াতে আসা পর্যটক আজিম হাসান বলেন, সপরিবারে নিজের গাড়িতে খাগড়াছড়ি বেড়াতে এসেছেন। এখানকার স্থান গুলো ঘুরে মিরসরাইয়ের মহামায়া হ্রদ ঘুরে বাড়ি ফিরবেন।

বেসরকারি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তা জয়নাল আবেদীন আলুটিলা’র মতো ব্যস্ততম পর্যটন স্পটে পাহাড় থেকে অবৈধভাবে সংগৃহীত অপরিণত পাথরের স্তুপ দেখে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিশ্চয়ই কর্তৃপক্ষ এসব পাথর দিয়ে এখানে হয়তো সৌন্দর্য্য বধনের চিন্তা করছেন। এটি স্ববিরোধী এবং একই সাথে আইনের বরখেলাপ।

সরেজমিনে বিকেল তিনটায় রিছাং ঝরনায় দেখা গেছে কয়েক’শ দশনার্থী। যাঁদের অধিকাংশই প্রতিবেশী বিভিন্ন জেলা থেকে দল বেধে বেড়াতে এসেছেন। মু. শহিদুল ইসলাম, তাঁদেরই একজন। তিনি জানান, এতো সুন্দর প্রাকৃতিক ঝরনা! কতো লোক দেখতে আসেন অথচ আসা-যাওয়ার সড়কটি যেনো একটি মরণফাঁদ।

বিকেল পাঁচটা নাগাদ আলুটিলা পর্যটন স্পটের টিকেট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী পীযুষ ত্রিপুরা জানান, দেড় হাজারের মতো টিকেট বিক্রি হয়েছে। যা ‘পিক আওয়ার’-এ সর্বোচ্চ।

জেলা পরিষদ পার্কের কর্মকর্তা ইমন ত্রিপুরা জানান, উত্তর-দক্ষিণ দুই কাউন্টারে মিলে বিকেল পাঁচটা নাগাদ দুই হাজার পাঁচ’শর কাছাকাছি টিকেট বিক্রি হয়েছে।

তবে সোমবার থেকে স্থানীয় দর্শনার্থীদের চাপও বাড়বে। একই সাথে বাইরের ভ্রমণ পিপাসুরাও আসতে থাকবেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মীদের বলেন, আলুটিলা এবং রিছাং ঝরনা এলাকায় নিরাপত্তা, পাবলিক টয়লেট, লাইটিং, ওয়াশরুম এবং পার্কিংসহ সব ধরনের সেবার মান বাড়ানো হয়েছে। ফলে দর্শনার্থীরা টিকেটের বিনিময়ে যে টাকা দেন তার চেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ