শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » হাজারো পর্যটকের মিলন মেলা সমুদ্র সৈকত কুয়কাটায়
প্রথম পাতা » পটুয়াখালী » হাজারো পর্যটকের মিলন মেলা সমুদ্র সৈকত কুয়কাটায়
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাজারো পর্যটকের মিলন মেলা সমুদ্র সৈকত কুয়কাটায়

---পটুয়াখালী প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.২৮মি.) ঈদুল ফিতরের ছুটিতে দেশী-বিদেশী পর্যটকদের পদচপরণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়কাটা সমুদ্র সৈকতে। সেই সাথে বাড়ি ফেরা মানুষ ও স্থানীয়দেরও কমতি নেই পর্যটন স্পটগুলোতে। আর এ পর্যটকের ভাড়ে কুয়াকাটার পর্যটন শিল্প যেন ফিরে পেয়েছে নতুন করে প্রাণচাঞ্চলতা। বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের এই ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমন নানা বয়সের হাজার মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন। কেউ নিজে, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা নিজের পছন্দের মানুষটিকে নিয়ে দেখতে এসেছেন দক্ষিণ অঞ্চলের দর্শনীয় স্থান সমুদ্র সৈকত কুয়াকাটা।

পর্যটকদের উপচে পড়া ভীড়ে কুয়াকাটা খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনা বেচার ধুম পড়েছে। অধিকাংশ হোটেল, মোটেলের রুম আগাম বুকিং হয়ে যাওয়ায় সদ্য কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের ভালো রুম পেতে কষ্ট হলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। পর্যটকদের আনন্দ-উচ্ছাসে গোসল করতে দেখে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুটকি পল্লী, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাকড়ার চর, ইলিশ পার্ক সহ পর্যটন স্থানগুলো এখন পর্যটকদের ভাড়ে মুখরিত হয়ে আছে। আর এ সব পর্যটকের নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

ময়মনসিংহ থেকে স্বপরিবারে ঘুরতে আসা মো. কিবরিয়া বলেন, কুয়াকাটার ভাঙ্গন রক্ষায় সরকারের ব্যবস্থা নেয়া উচিত। তবে সৈকতে জেগে ওঠা পুরনো স্থাপনার ভগ্নাংশ অপসারণ খুবই জরুরী। সৈকতে নেমে গোসল করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। গোসল করতে গিয়ে কয়েকজনের পা কেটে গেছে। আরেক পর্যটক আজিজ মিয়া জানান, কুয়াকাটা আসলেই একটা দর্শনীয় স্থান। কিন্তু পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। তবে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব কষ্ট ঘুচিয়ে দিয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এস আই নজরুল ইসলাম জানান, সৈকতে পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে। এছাড়া পর্যটকের নিরাপত্তায় কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানে পুলিশ মোতায়েন হয়েছে।





আর্কাইভ