শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » শিশু নূর হত্যা মামলার রায় আগামীকাল
প্রথম পাতা » অপরাধ » শিশু নূর হত্যা মামলার রায় আগামীকাল
বুধবার ● ২৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু নূর হত্যা মামলার রায় আগামীকাল

---চাটমোহর প্রতিনধি ::  আগামীকাল ২৮ জুন  বৃহস্পতিবার, চাটমোহর উপজেলার চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ্ আল নূর (৪) হত্যাকান্ডের রায় ঘোষণার তারিখ ধার্য্য রয়েছে। রাজশাহীস্থ দ্রুত বিচার টাইব্যুনালের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করবেন মর্মে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, চাটমোহর পৌরসদরের হারান মোড় মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মো. আবুল হোসেনের ৪ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ্ আল নূর (৪) ২০১৪ সালের ২৫ জুন বুধবার সকাল ১১ টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও নূরের সন্ধান না পেয়ে পরিবারটি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিশুটির সন্ধান চেয়ে মাইকিংও করা হয়।
নিখোঁজের দু’দিন পর ২৭ জুন ২০১৪ শুক্রবার বিকেলে স্থানীয় ভাদড়া মাঠের দক্ষিণ পাশের জলমগ্ন আবাদি জমি থেকে মাথা, দু’টি হাত, নাড়িভূড়ি বিহীন এবং দু’পায়ের কুকচির পাশে গভীর ধাঁরালো অস্ত্রাঘাতে ক্ষত-বিক্ষত পঁচা দূর্গন্ধযুক্ত বিকৃত একটি শিশুর মৃতদেহ পলিথিন ব্যাগে বাঁধা অবস্থায় উদ্ধার হয়। একই স্থান থেকে অপর একটি পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হয় শিশুটির শরীর থেকে বিচ্ছিন্ন করা দু’টি হাত। শিশুটির পিতা আবুল হোসেন মৃতদেহটি তার সন্তান আব্দুল্লাহ্ আল নূরের মর্মে সনাক্ত করেন। মাঠে উপস্থিত শত শত নারী-পুরুষ নর-পশু জল্লাদরূপী হত্যাকারীর পৈশাচিকতায় স্তব্ধ হয়ে যান। পুলিশ এদিন হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আবুল হোসেনের বাড়ির নীচতলার ভাড়াটিয়া সোহেল বিশ্বাস (৩৮) কে আটক করে।
এ ঘটনার পরেরদিন ২৮ জুন ২০১৮ শনিবার বিকেলে আবুল হোসেনের বাড়ির অদূরে হারান মোড় ব্রীজের পাশ থেকে উদ্ধার হয় শিশুটির বিকৃত মাথা। এদিন পুলিশ কর্মকর্তারা ভাড়াটিয়া সোহেলের ঘর ও ঘরের আশপাশে তল্লাশী চালিয়ে হত্যাকান্ডের সাথে সম্পর্কযুক্ত বেশকিছু আলামত উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে নিষ্পাপ শিশু আব্দুল্লাহ্ আল নূরের লোমহর্ষক হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রকৃত অপরাধিদের আইনের আওতায় নিয়ে প্রচলিত আইনে কঠোর শাস্তি’র দাবীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে ৪ জুলাই ২০১৮ শুক্রবার চাটমোহর থানা মোড় আমতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। চাটমোহরের ইতিহাসে সর্ববৃহৎ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ ও সংহতি প্রকাশ করেন।
হত্যাকান্ডের শিকার শিশুটির পিতা আবুল হোসেন বাদী হয়ে ২৭ জুন ২০১৪ তারিখে ভাড়াটিয়া সোহেল বিশ্বাসকে প্রধান অভিযুক্ত করে সোহেল বিশ্বাসের স্ত্রীসহ অন্তত: ৬ জনকে বিবাদী করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার অপর বিবাদীগণ বিভিন্ন সময়ে জামিন লাভ করলেও বিজ্ঞ আদালত প্রধান অভিযুক্ত সোহেল বিশ্বাসকে অদ্যবধি কারাগারে আবব্ধ রেখেছেন।
মামলাটি পাবনা নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালে বেশকিছু দিন পরিচালনার পর দাবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ মামলাটি রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালে প্রেরণ করেন। দ্রুত বিচার টাইব্যুনালের বিজ্ঞ বিচারক স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ সাপেক্ষে ঘটনার প্রায় ৪ বছর পর আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখে নির্ধারণ করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও চলনবিলাঞ্চলের সদরদপ্তর নিয়োজিত বিশেষ প্রতিনিধি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন, “বিকৃত রুচির খুনি বা খুনিরা একটি নিষ্পাপ শিশুকে, যে প্রক্রিয়ায় জঘন্যভাবে হত্যা করেছে, তা সত্যিই লোকহর্ষক একটি বিষয়। আশারাখি বিজ্ঞ আদালত হত্যাকান্ডের প্রতিটি নির্মমতার প্রতি দৃষ্টি রেখে অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় ঘোষণা করবেন।”
তিনি আরও বলেন, “এই হত্যাকান্ডের যথাযথ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। অন্যথায় আইন এবং আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস উঠে যেতে পারে, যা রাষ্ট্র এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)