বৃহস্পতিবার ● ২৮ জুন ২০১৮
প্রথম পাতা » খেলা » আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ হকি প্রতিযোগিতা শুরু
আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ হকি প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (১৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০২মি.) বিকেএসপিতে আজ থেকে শুরু হয়েছে ৬ষ্ঠ আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ (অনূর্ধ্ব-১৮) হকি প্রতিযোগিতা-২০১৮। সকালে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়র জেনারেল মো. সামছুর রহমান প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এ সময় তার সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী খেলায় বিকেএসপি লাল দল ১০-০ গোলের বিশাল ব্যবধানে দিল্লী হকি দলকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অপর দুটি খেলায় এ্যাজাক্স ৪-২ গোলে এবং বিকেএসপি (সবুজ) ৮-০ গোলে বিজয়ী হয়। ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট সাতটি দল অংশ নিচ্ছে।
দল গুলো হলো ভারতের দিল্লী ও কোলকাতা হকি দল, শ্রীলংকা, ঢাকা এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, দিনাজপুর হকি দল, বিকেএসপি লাল ও সবুজ দল। আগামী ৩ জুলাই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল