শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : আ’লীগের সুষ্ঠু ভোট সম্পন্ন : ভোট ডাকাতির অভিযোগে বিএনপি’র নির্বাচন স্থগিত দাবী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : আ’লীগের সুষ্ঠু ভোট সম্পন্ন : ভোট ডাকাতির অভিযোগে বিএনপি’র নির্বাচন স্থগিত দাবী
শুক্রবার ● ২৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি নির্বাচন : আ’লীগের সুষ্ঠু ভোট সম্পন্ন : ভোট ডাকাতির অভিযোগে বিএনপি’র নির্বাচন স্থগিত দাবী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.১৯মি.) অবশেষে ২৬ জুন মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বড় কোন সহিংসতা ছাড়াই আওয়ামীলীগের সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে। তবে অনিয়ম , জাল ভোট , এজেন্টদের গ্রেফতার ,মারধোর ও ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন স্থগিত দাবী করেছে বিএনপি। হাসান সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট মো. সোহরাব উদ্দিন বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচন স্থগিত করার আবেদন রিটানিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
রিটার্নিং অফিসার রাকিব উদ্দিন জানান, দু’একটা কেন্দ্রে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে তবে এখনই তা সুনির্দিষ্ট ভাবে বলতে পারছিনা । আমরা সর্বশেষ ফলাফল পর্যন্ত অপেক্ষা করবো। নির্বাচন এখনও সুষ্ঠু ও আবাধ আছে। এখনো প্রচুর ভোটার আমরা ভোট কেন্দ্রে দেখেছি মহিলা ভোটারও আছে। তারা নির্বিঘে ভোট প্রদান করছে। যে কয়েকটি কেন্দ্রে গোলযোগ হয়েছে সেসব কেন্দ্রে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।

বিএনপি যে অভিযোগ করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি । ইতোমধ্যে আমরা অভিযোগগুলো রিসিভ করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে লিখছি।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ দুপুরে স্থানীয় রাণী বিলাস মনি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের জানান, সুষ্ঠু ভাবে ভোটগহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। কোন রির্টানিং কর্মকর্তাও অভিযোগ করেননি।
সরেজমিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে সকালে শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটরদের উপস্থিতি তেমনটা চোখে পরেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা জানান।

গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের বিডিপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টার দিকে ২৫১৭ ভোটের মধ্যে ৯০৫টি ভোট কাষ্ট হয়েছে বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শামসুল বারী জানান। গাজীপুর মহানগরের ৩০নং ওয়ার্ডের নীলের পাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় ২৩০০ ভোটের মধ্যে ৬৬৮ ভোট প্রদান করা হয়েছে বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন কুমার বসাক। তিনি জানান, এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ওই কেন্দ্রের ধানের শীষের এজেন্ট ইব্রাহিম খলিল মোল্লা জানান, সাদা পোষাকে পুলিশ পরিচয়ে একজন গিয়ে আধা ঘন্টার মধ্যে ওই কেন্দ্রের ধানেরশীষের সকল এজেন্টদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। এজন্য তারা ভীত। এই কেন্দ্রটি আওমীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নিজস্ব ওয়ার্ডের একটি কেন্দ্র। এছাড়াও জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ির কেন্দ্র কানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোন ধানের শীষের এজেন্ট নেই। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তানজুরুল ইসলাম কে জিজ্ঞাস করলে তিনি জানান, এখানে কোন ধানের শীষের এজেন্ট আসেনি। ওই কেন্দ্রের পুরুষ ভোটর ১০৮৪ এবং মহিলা ভোটর ১০৩৪। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রের মোট ৭০০ ভোট কাস্ট হয়েছে। মহানগরের ভারারুল দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ওই কেন্দ্র মোট ভোটার ২৪৩৪ জন যার অর্ধেকের বেশি ভোট ওই সময়ের মধ্যেই কাস্ট হয়েছে বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দিন জানান।
ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নগরীর ১৭নং ওয়ার্ডের মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপির পোলিং এজেন্ট আমিনুল ইসলাম জানান, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোটকেন্দ্র দখলে নেন নৌকা প্রতীকে লোকজন। এসময় তারা বিএনপি’র এজেন্টদের বের করে আওয়ামীলীগের নৌকা প্রতীকে সিল মারতে থাকে। এতে ওই কেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে যায়। এসময় কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও বালট পেপার না থাকায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ থেমে যায়। এক পর্যায়ে ভোটাররা ব্যালট পেপারের দাবীতে বিক্ষোভ করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে আবার নতুন ব্যালট পেপার এনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিছু সময় ভোটগ্রহণ থেমে ছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী প্রিন্সিপাল নাসির উদ্দিনও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। দলের গাজীপুর সিটি নির্বচানী কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
ভোট বন্ধের দাবি হাসান সরকারের
গাজীপুর সিটি নির্বাচনে ভোট বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে তিনি ভোট বর্জন করবেন না বলে জানান। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে গাজীপুর জেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘প্রায় শতাধিক বুথ থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ব্যালট ছিনতাই করে জাল ভোট দেয়া হয়েছে। এভাবে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি এ ভোট বন্ধের দাবি জানাই। তবে আমি ভোট বর্জন করব না। শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে দেশবাসীকে আওয়ামী লীগের স্বরূপ দেখাতে চাই। দেশবাসীকে দেখাতে চাই আওয়ামী লীগ কীভাবে ভোট কারচুপি করে নির্বাচন করে।’

তিনি বলেন, ‘আমি রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেব। ভোট বন্ধের দাবি জানাব।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)