শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত
খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর )প্রতিনিধি :: ‘‘দিনাজপুরের খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।দিবসটির শুরুতে ১২:০১ মিনিটে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ. মাহমুদ আলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, বাংলাদেশ জাতীতাবাদী দল খানসামা উপজেলা শাখা, খানসামা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কিশোর সংগঠনের সমাবেশ করা হয়। সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ