শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প শুরু
এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প শুরু

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন(এটিটিইউ) এর সার্বিক সহযোগিতায় আজ শুক্রবার থেকে উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে শুরু হয়েছে এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প৷ ১৮-২৯ ডিসেম্বর পর্যনত্ম ১২দিন ব্যাপি এই টিটি কোচিং ক্যাম্প পরিচালনা করছেন ফ্রান্স হতে আগত এটিটিইউ এর কোচ ও একই সাথে ক্যামেরুন জাতীয় দলের খেলোয়াড় সারাহ্ হানফু নানা ( Sarah hanffou nana )৷ যার রয়েছে টিটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে খেলার অভিজ্ঞতা৷
শহীদ তাজ উদ্দিন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে এই ক্যাম্পের প্রথম সাত দিন তিনি উন্নত ও আধুনিক কোচিং করাবেন অনূর্ধ-১৪ বছরের বালিকাদের৷ এরপর বাকি পাঁচদিন সাফ গেমস উপলক্ষে ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় টিটি দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিবেন৷
আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের উদ্বোধন করেন আসন্ন ঢাকা মহানগরী টিটি লিগের স্পন্সরশীপ প্রদান কারী সংস্থা জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর৷ এসময় আরো উপস্থিত ছিলেন টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মনির, ন্যাশনাল কোচ ডিরেক্টর কাজী মুইনুজ্জামান পিলা, ফেডারেশন এর কোষাধক্ষ তাজউদ্দিন পাপ্পু, ফেডারেশন সদস্য শামীমা তারমীন ও মো: আনোয়ার কবীর চৌধুরী বাবু৷
আপলোড : ১৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৩০ মিঃ





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল