শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার কর্তৃক বিজয় দিবস উদযাপন
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার কর্তৃক বিজয় দিবস উদযাপন
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার কর্তৃক বিজয় দিবস উদযাপন

---মহান বিজয় দিবস-২০১৫ উপলক্ষে ১৬ডিসেম্বর ০০.০১ মিনিটের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত সদস্য-বাস্তবায়ন এর নেতৃত্বে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মহান বিজয় দিবস -২০১৫ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ “কর্ণফুলী”তে বোর্ডের  ভাইস-চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্যবৃন্দ এবং সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক আলোচনা সভা, বোর্ডের কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেহেতু বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কান্তি ঘোষ নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনুষ্ঠানে একজন সংবর্ধিত ব্যক্তি এ কারণেই এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ডের  সদস্য-বাস্তবায়ন শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব)। বোর্ডের কর্মরত চারজন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধারা হলেন  ভাইস-চেয়ারম্যান  তরুণ কান্তি ঘোষ, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা (পি.আর.এল ভোগরত) প্রীতি কান্তি ত্রিপুরা, সহকারী প্রকৌশলী (পি.আর.এল ভোগরত) আতিয়ার রহমান, প্রধান সহকারী  আবুল কালাম আজ্জাদ।

শুরুতে মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, প্রধান কার্যালয়  মোঃ মুজিবুল আলম। বীর মুক্তিযোদ্ধা  প্রীতি কান্তি ত্রিপুরা তাঁর বক্তব্যের দীর্ঘ নয় মাসের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান ১৬ ডিসেম্বর আমাদের সকলের জন্য এক গৌরবময় দিন। মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ, লালন করার দায়িত্ব আমাদের সকলেরই। মুক্তির ইতিহাস, ত্যাগ স্বীকারকে আমাদের সকলকেই অনুধাবন করতে হবে। আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে যখন এদেশে আর কোনো মুক্তিযোদ্ধা থাকবে না।

বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযু্দ্ধে শহীদ মুক্তিকামী সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জানান পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে আমাদের সকলকেই সর্তকতা অবলম্বন করতে হবে। তিনি আরো জানান বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আশা করি আগামী বিজয় দিবসে এসবের কলঙ্ক থেকে আমরা মুক্তি পাবো। মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।
অনুষ্ঠানের সভাপতি শাহীনুল ইসলাম ১৬ ডিসেম্বর বাঙ্গালী ইতিহাসের এক গৌরবময় ও সাফল্যেমন্ডিত দিন বলে উল্লেখ করেন। বাঙ্গালী জাতি প্রচন্ডভাবে একটা সাহসী জাতি। দেশের জন্য ক্ষতিকর যে কোনো ষড়যন্ত্র/চক্রান্ত বিরুদ্ধে রুখে দাঁড়ানো জন্য তিনি আহবান জানান। তিনি বিজয়ের গৌরবকে অটুট রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্যও আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদে সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সভাপতি  মোঃ শামীম জাহাঙ্গীর, প্রল্পক ব্যবস্থাপক (পরিকল্পনা) আইসিডিপি, মোঃ জানে আলম, একই প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বোর্ডের সদস্য পরিকল্পনা  আশীষ কুমার বড়ুয়া ও সদস্য-অর্থ মোঃ মনজুরুল আলম প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)