শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবেল বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবেল বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবেল বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত

---ময়মনসিংহ অফিস :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ভেবল বাচ্চু(৪৫) নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ভেবল বাচ্চু’র শম্ভুগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ,তার নামে মাদকের ১৫ টিরও বেশি মামলা রয়েছে।

মঙ্গলবার ৩ জুলাই ভোররাত ৩ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের চৈতলামারি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টবল সেলিম ও রাশেদসহ ২ জন গুরুতর আহত হলে তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে চৈতলামারি গ্রামের জনৈক নয়নের অটোরাইস মিলের বাউন্ডারির উত্তরে পাশে কতিপয় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসির নেতৃত্বে একটি টিম ওই এলাকায় পৌছালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। এসময় এলাকা তল্লাশিকালে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আশিক আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল সেলিম ও রাশেদসহ ২ জন গুরুতর আহত হয়। পরে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আসামি বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুর নামে ১৫ টিরও বেশি মাদক মামলা রয়েছে।

তাৎক্ষণিক ঘটনাস্থল তল্লাশি করে ২০০ পিস ইয়াবা, ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।





আর্কাইভ