শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ হকিতে লাল দল চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ হকিতে লাল দল চ্যাম্পিয়ন
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ হকিতে লাল দল চ্যাম্পিয়ন

---ক্রীড়া প্রতিবেদক :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) ৬ষ্ঠ আমন্ত্রনমূলক আন্তর্জাতিক বিকেএসপি কাপ (অনূর্ধ্ব-১৮) হকি প্রতিযোগিতা-২০১৮ এ বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিকেএসপি হকি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিকেএসপি লাল দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৬-০ গোলের বড় ব্যবধানে ভারতের দিল্লী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন লাল দলের মেহরাব হোসেন তামিম। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মো. আরশাদ হোসেন। টুর্ণামেন্টে মোট ১৪টি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার পান লাল দলের সোহানুর রহমান সবুচ
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি। তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে ট্রফি, ক্রেস্ট, প্রাইজ মানি ও মেডেল তুলেদেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হকির জাদুকর খ্যাত ভারতের মেজর ধ্যান চাঁদের ছেলে অশোক ধ্যান চাঁদ ও হকি ফেডারেশনের সহ সভাপতি সাজিদ এ এ আদেল। ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট সাতটি দল অংশগ্রহণ করে। দল গুলো হলো ভারতের দিল্লী ও কোলকাতা হকি দল, শ্রীলংকা স্কুল দল, ঢাকা এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, দিনাজপুর হকি দল, বিকেএসপি লাল ও সবুজ দল।





আর্কাইভ