শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

---গাইবান্ধা প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মি.) গাইবান্ধার ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা’ (গানাসাস) এর ২২টি পদে দ্বি-বার্ষিক নির্বাচন রবিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। হাবুল-তাপস প্যানেল থেকে রাগিব হাসান চৌধুরী হাবুল সহ-সভাপতি ও সিদ্দিক-খোকন প্যানেল থেকে আমিনুল ইসলাম খোকন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে ১২৯ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সিদ্দিক-খোকন প্যানেল থেকে সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকনসহ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- নাট্য সম্পাদক পদে দেবাশীষ দাস দীপু, সহ-নাট্য সম্পাদক পদে শাহনাজ আমিন মুন্নী, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা বেগম লুপু, সহ-সাংস্কৃতিক স¤পাদক পদে স্বপন কুমার সাহা, সদস্য আব্দুর রাজ্জাক সোনা, খন্দকার ওমর ফারুক সেলু, লুৎফর রহমান রঞ্জু, পিন্টু কুমার ভট্টাচার্য্য টুকু, মেজবাহুল হক মিঠু ও সংরক্ষিত মহিলা পদে সানজিদা আকতার মিলি।
অপরদিকে হাবুল-তাপস প্যানেল থেকে সহ-সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুলসহ নির্বাচিত হয়েছে ৯ জন। তারা হলেন- সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম খন্দকার, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক সাজু সরকার, কোষাধ্যক্ষ বিপুল কুমার দাস, সদস্য নির্বাচিত হয়েছেন শাহজাহান খান আবু, অসিম কর্মকার টিটু, জুবায়ের আহম্মেদ হিল্লোল, মোনারুল ইসলাম মোনা ও জাফরিন আক্তার জাফু।
এছাড়া সদস্য পদে হাবুল-তাপস প্যানেলের শেখ সামাদ আজাদ এবং বাবলু-পিয়ারুল প্যানেলের রেজাউল হক চৌধুরী সমমান ভোট পাওয়ায় তাদের মধ্যে লটারীর মাধ্যমে জয়ী হয় বাবলু-পিয়ারুল প্যানেলের রেজাউল হক চৌধুরী।

প্রসঙ্গত উল্লেখ্য যে, হাবুল-তাপস প্যানেল, সিদ্দিক-খোকন প্যানেল এবং বাবলু-পিয়ারুল এই তিনটি প্যানেলে ৬৬ জন প্রার্থী এ নির্বাচনে বিভিন্ন পদ ও কার্যনির্বাহী কমিটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাট্য সংস্থা মিলনায়তনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. রকিবুল হাসান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে মো. তৌফিকুর রহমান দায়িত্ব পালন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)