শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » পটুয়াখালীতে অর্ধশতাধিক ব্রিজ ঝুকিপূর্ন : জনসাধারণের চরম ভোগান্তি
প্রথম পাতা » জনদুর্ভোগ » পটুয়াখালীতে অর্ধশতাধিক ব্রিজ ঝুকিপূর্ন : জনসাধারণের চরম ভোগান্তি
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে অর্ধশতাধিক ব্রিজ ঝুকিপূর্ন : জনসাধারণের চরম ভোগান্তি

---পটুয়াখালী প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মি.) পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক ব্রিজ এখন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় কারনে বাধ্য হয়েই এসব ঝুঁকিপূর্ন ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এসব ব্রিজগুলো মেরামত না করায় গ্রামীন জনপদের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে চরম ঝুকিপূর্ন।

জানা যায়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদ ৮০ ও ৯০’র দশকে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৬৯টি ব্রিজ র্নিমান করে। এরফলে গ্রামীন জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নতুন দিগন্ত। কিন্তু নির্মান পরবর্তী সময় থেকে এসব ব্রিজের সংস্কার না হওয়ায় বর্তমানে তা জনদুর্ভোগে পরিনত হয়েছে। এর মধ্যে ধানখালীর তিনটি, লতাচাপলীর ছয়টি, চাকামইয়া ইউনিয়নের একটি, টিয়াখালীর একটি, নীলগঞ্জে একুশটি, মহিপুরের তিনটি, বালিয়াতলীর তিনটি, লালুয়ার তিনটি, মিঠাগঞ্জে নয়টি, ধুলাসারে একটি, ধানখালীর চারটি, চম্পাপুর ইউনিয়নের দুইটি ব্রিজর অনেক স্লাব ভেঙ্গে গেছে। মূল পিলারসহ ক্রস এঙ্গেল মরিচা পড়ে ভেঙ্গে পড়েছে। অনেক ব্রিজের লোহার পাত ও এঙ্গেল চুরি হয়ে গেছে। অনেক ব্রিজের মুল কাঠামো নষ্ট হয়ে গেছে।ফলে ব্রিজগুলো যাত্রীসহ যানবাহন চলাচলে ঝুকিপূর্ন হয়ে উঠেছে। এসব ব্রিজ সংলগ্ন বাজারের ব্যবসায়ীরা রয়েছে সীমাহীন দূর্ভোগে।

অনেক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলা জানা গেছে, ঝুকিপূর্ন ব্রিজের কারনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। পক্ষীয়াপাড়া এলাকার আ.জলিল খান জানান, ভাঙ্গা বিধ্বস্ত কয়েকটি স্লাব ও মরচে ধরা ঝুলে পড়া লোহার এঙ্গেলের উপর ঝুলে আছে তাদের এলাকার সেতুটি। মানুষ উঠলে কখনো ডানে - বামে কাঁত হয়। চরম ঝুঁকি নিয়ে এলাকাবাসী এভাবে কাঁপতে কাঁপতে সেতুর মাঝ বরাবর আসলেও কখনো কখনো নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় পানিতে।

মিঠাগঞ্জ ইউনিয়নের মানিক রহমান জানান, মধুখালীর ইউনিয়নের জয়বাংলা বাজার সংলগ্ন সাপুড়িয়া ভাড়ানির খালের উপরের আয়রণ ব্রিজটি দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। মানুষ চলাচলও বন্ধের উপক্রম হয়েছে। এ ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে বিগত ছয় মাসে অন্তত: শতাধিকের মত মানুষ আহত হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের নাসির উদ্দিন জানান, ৮০’র দশকের মাঝামাঝি সময় ইউনিয়নের এই ব্রিজগুলো নির্মান করা হয়েছে। সব কটি ব্রিজের এখন বেহাল অবস্থা। কোনটির স্লাব নেই। কোনটির লোহার এ্যাঙ্গেল নেই। মুল লোহার ভিমগুলো মরিচা ধরে ভেঙ্গে গেছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মান্নান জানান, বর্তমানে নতুন কোন ব্রিজ করার পরিকল্পনা সরকারের নেই। তবে গুরুত্ব অনুসারে ভাংগা ব্রিজের স্থলে গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)