শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে উপড়ে পড়া গাছ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে উপড়ে পড়া গাছ
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে উপড়ে পড়া গাছ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন সড়কের পাশে উপড়ে পড়া প্রায় শতাধিক গাছ নষ্ট হচ্ছে প্রশাসন কর্তৃক নিলাম না ডাকার কারণে। আর এতে করে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন সময়ে ঝড়-তুফান কিংবা গাছের শিকড়ে মাটি না থাকায় এসব গাছ উপড়ে পড়েছে। নিলাম আহবানে প্রশাসনের নিরবতার কারণেই এসব গাছগুলো দীর্ঘদিন ধরে উপড়ে পড়ার স্থানে অবহেলায় নষ্ট হচ্ছে বলে দাবি উপজেলাবাসীর। আবার গাছের মূলসহ উপড়ে পড়ার কারণে উপজেলার অনেক স্থানেই ভাঙছে গুরুত্বপূর্ণ সড়ক।

উপড়ে পড়া গাছগুলো নষ্ট হওয়ার পূর্বেই কার্যক্রর পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসী একাধিকবার স্থানীয় প্রশাসনকে আহবান করেছেন। উপজেলা সম্বন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায়ও গাছগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি।

উপড়ে পড়ার সাথে সাথে দীর্ঘদিনের পুরনো গাছগুলো সঠিক পদ্ধতিতে নিলাম ডেকে বিক্রি করে, সেই স্থানে নতুন করে আবার গাছের চারা রোপণ করলে একদিকে পরিবেশের উপকার হতো, আবার সড়কও ভাঙনের হাত থেকে রক্ষা পেত।

দেখা গেছে, উপজেলার অনেক স্থানে উপড়ে পড়া এসব গাছের মধ্যে কিছু গাছের মূল আছে, ডাল-পালা নেই। রাতের আঁধারে কে বা কারা এসব গাছের মূল রেখে ডাল-পালাগুলো কেটে নিয়েছে। আবার মূলসহ গাছ উপড়ে পড়ার কারণে অনেক স্থানে ভেঙে যাওয়া সড়কগুলোও সংস্কার করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এসব এলাকাতে বেড়েই চলছে জনদুর্ভোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, সওজ’র আওতাধীন রশিদপুর-বিশ্বনাথ সড়ক ও বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক এবং এলজিইডি’র আওতাধীন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া-ছালিয়া সড়ক, বিশ্বনাথ-মুফতিরগাঁও স্কুল সড়ক, রামপাশা-সিঙ্গেরকাছ সড়কসহ বিভিন্ন সড়কে এসব উপড়ে পড়া গাছগুলো রয়েছে। তবে এলজিইডি’র আওতাধীন সড়কগুলোর পাশেই উপড়ে পড়া গাছের সংখ্যা বেশি। এমনকি ওই গাছগুলো উপরে পড়ার কারণে এসব এলাকার সড়কও ভেঙেছে বেশি।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের জানান, উপড়ে পড়া গাছগুলোর ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব (সওজ-এলজিইডি) কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।





আর্কাইভ