শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে বন্যার কারনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির আশংকা
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে বন্যার কারনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির আশংকা
শনিবার ● ৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বন্যার কারনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির আশংকা

.
---সিলেট প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৭মি.) সিলেটে টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাস্তাঘাটের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে। সালুটিকর-গোয়াইনঘাট, গোয়াইনঘাট-সারিঘাট সড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে উপজেলার সিংহভাগ রাস্তাঘাটের বিভিন্ন অংশ ভেংগে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন গ্রামের প্রায় ত্রিশ কি:মি: রাস্তা বন্যার কারণে অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সালুটিকর বাজার থেকে মসজিদের বাজার অংশ, তোয়াকুল কলেজ থেকে বঙ্গবীর পর্যন্ত, খাইরাই থেকে গুরকচি বাজার এবং সতি গ্রাম থেকে গোয়াইনঘাট ডিগ্রি কলেজ অংশটি দীর্ঘ ১ সপ্তাহ পানির নিচে ছিল। এ রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ার পরও কিছু অসাধু গরু ব্যবসায়ী ১০/১২ টনের অধিক গরুবাহী ট্রাক নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করায় সড়কটির অবস্থা আরোও খারাপ হয়েছে।

সালুটিকর-গোয়াইনঘাট সড়কটি ঠিকাদারী প্রতিষ্ঠান আরএবিআরসি-এমজেএ (জেবি) ১লা মার্চ ২০১৬ সাল থেকে সংস্কার কাজ পরিচালনা করে। ইতিমধ্যে এ সড়কটির সিংহভাগ অংশের কাজ শেষ হয়েছে। আকষ্মিক বন্যার পানি এ রাস্তাটিকে তলিয়ে দেওয়ার পর অধিক স্রোতের কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এছাড়া রাস্তায় পানি থাকাবস্থায় বিছনাকান্দি কোয়ারীর পাথর বুঝাই ট্রাক নিয়মিত চলাচল করায় জনগুরুত্বপূর্ণ এ সড়কটি হুমকির মূখে। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে রাস্তাটি আবার পূর্বের অবস্থানে যাবার আশংকা করা হচ্ছে।

এছাড়া উপজেলার গ্রামীন রাস্তাগুলির দ্রুত সংস্কার কাজ না করলে বড় ধরনের ক্ষতির আসংকা করা হচ্ছে।
এ ব্যাপারে সালুটিকর-গোয়াইনঘাট সড়কটির মেরামতকারী ঠিকাদারী প্রতিষ্ঠান আরএবিআরসি-এমজেএ (জেবি)’র পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ দিন থেকে এ সড়কটির সংস্কার কাজ করে সমাপ্তির পথে। আকষ্মিক বন্যায় এ সড়কটি তলিয়ে যায়। ফলে বন্যার স্রোত ও পাথর বুঝাই ট্রাক এ সড়কটির কাল হয়ে দাড়িয়েছে। আমার প্রতিষ্ঠানটি কাজ সমাপ্ত করেও পুনরায় কাজ করে সরকারকে সড়কটি সমজাতে হবে। এতে আমার ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার আশংকা করছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩০ কি.মি. রাস্তা আংশিক অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বিভিন্ন অংশ বন্যায় ভেঙ্গে কার্পেটিং উঠে গেছে।

এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম মহসিন বলেন, রাস্তার উপরে পানি থাকাবস্থায় ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। রাস্তা থেকে পানি নামার ৪/৫ দিন পর স্বাভাবিক নিয়মে গাড়ী চলাচল করতে পারবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)