শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চলাচল শুরু
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চলাচল শুরু
সোমবার ● ৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর চলাচল শুরু

---ময়মনসিংহ অফিস :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.)ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘন্টা পর দুপুর ১টার দিকে জামালপুর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে গত ১৬ ঘন্টা জামালপুরের পথে ট্রেন বন্ধ থাকলেও ময়মনসিংহ স্টেশন থেকে যমুনা, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র ও কমিউটার ট্রেন ঢাকার পথে ছেড়ে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি ৯ জুলাই সোমবার  বলেন, মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর দুপুর ১টার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তার আগে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন সরিয়ে লাইন মেরামত করতে রবিবার রাতেই কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা।

তিনি আরও জানান,রবিবার ৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জেলার আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ রেলক্রসিংয়ে ২৫২ নম্বর দেওয়াগঞ্জ লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে ময়মনসিংহ নগরীতে প্রবেশের পর জেলার আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ রেলক্রসিংয়ে আসার পর ট্রেনের সাথে এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর জামালপুরের সাথে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর থেকে বিভিন্ন স্টেশনে কমিউটার, যমুনা, ধলেশ্বরী ট্রেন আটকা পড়ে। কিন্তু জামালপুরের পথে ট্রেন বন্ধ থাকলেও ময়মনসিংহ স্টেশন থেকে যমুনা, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র ও কমিউটার ট্রেন ঢাকার পথে ছেড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে ময়মনসিংহ রেলওয়ের স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. জহুরুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ‘দেওয়ানগঞ্জ লোকাল’ নামের একটি ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের কারণে এই দুর্ঘটনা ঘটে। রেল লাইন পার হওয়ার সময় মোটরসাইকেল অচল হয়ে গেলে চালক ট্রেন আসতে দেখে সরে যান এবং তার মোটরসাইকেল ট্রেনের নিচে আটকে যাওয়ার পরও ট্রেনটি প্রায় ৩০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে একটানা ১৬ ঘন্টা মেরামত কাজ করে দ্রুত সম্পন্নের পর দুপুর ১টা থেকে ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ