শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪২মি.) বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর কর্তৃক দায়েরকৃত একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী থেকে রেহাই পেতে মিরগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালাকদার’র কাছে এই স্মারকলিপি প্রদান করেন মিরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শায়েস্তা মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির প্রমুখ।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসী আব্দুন নূর কর্তৃক গ্রামের মসজিদে তালা দিয়ে মুসল্লিদেরকে ৪ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখা ও হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় গ্রামবাসী এর প্রতিবাদ করেন। একপর্যায়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিস্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হন। শফিক চৌধুরী’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই বৈঠকে আব্দুন নুর সকলের কাছে ক্ষমা চাইলেও মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত আপোষনামায় স্বাক্ষর না দিয়ে এলাকার নিরীহ লোকদেরকে আসামী করে বিভিন্ন থানায় একরে পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন। ইতিমধ্যে নিরীহ গ্রামবাসীকে আসামী করে আব্দুন নুর ছাতক থানায় ৩টি মামলা, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ২টি মামলা, জালালাবাদ থানায় ১টি মামলা, দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা, কোতওয়ালী থানায় ২টি মামলা, বিশ্বনাথ থানায় ১টি মামলা ও সিলেট আদালতে ৪টি সিআর মামলা দায়ের করেন। আব্দুন নুর নিজেকে যুক্তরাজ্যে এক আইনজীবী ও জুরি বোর্ডের সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকদের হয়রানীর পায়তারায় লিপ্ত রয়েছেন। মসজিদে তালা ও মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তিমূলক উক্তি উচ্চারণ করায় নিরীহ জনগণ আব্দুন নুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা আদালতে বিচারাধীন রয়েছে। কিন্ত গ্রামবাসীর পক্ষ থেকে এই মামলা দায়ের করলে আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠেন আব্দুন নুর। দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় নিজের জায়গার উপর আব্দুন নুর বিল্ডিং নিমার্ণ করতে গেলে স্থানীয় চাঁদাবাজদের সাথে তার (আব্দুন নুর) কিছু সমস্যা হয়। এই ঘটানায় দায়েরকৃত মামলায় প্রতিহিংসামূলক ভাবে মিরগাঁও গ্রামের নিরীহ লোকদের জড়িয়ে আসামী করা হয়। গ্রামবাসীর উপর চাঁদাবাজির আনিত অভিযোগ যা আদৌ সত্য নয়। এলাকার নিরীহ লোকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রামবাসীকে হয়রানী করা থেকে আব্দুন নুরকে বিরত থাকার জন্য বলায় ইউপি চেয়ারম্যান নাজমনুল ইসলাম রুহেল এবং স্থানীয় ইউপি সদস্য রিয়াজ আলীও চাঁদাবাজীর অভিযোগ থেকে রেহাই পাননি। আব্দুন নুর গ্রামবাসীকে হত্যার হুমকিও প্রদান করে আসছেন। ইতিমধ্যে গ্রামবাসীর উপর দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী আব্দুন নুরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। এসব স্বারকলিপিতে সাবেক সংসদ সদস্য, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর ও গণস্বাক্ষর করেছেন এবং আব্দুন নুরের বিরুদ্ধে এলাকায় ও উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তাই দায়েরকৃত মিথ্যা মামলাগুলো থেকে এলাকার নিরীহ লোকজনদেরকে অব্যাহতি প্রদান ও আব্দুন নুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়। স্মারকলিপিতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যানগণ স্বাক্ষর করেছেন। এছাড়া গতকাল বৃহস্পতিবার উপজেলা মাসিক সভায় এলাকার নিরীহ লোকদের উপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ