শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়কের ওপর বাঁশের সাঁকো
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়কের ওপর বাঁশের সাঁকো
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সড়কের ওপর বাঁশের সাঁকো

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৭মি.) গাজীপুরে শ্রীপুর উপজেলার শিল্প-কারখানা সমৃদ্ধ একটি গ্রাম মুলাইদ। তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ গ্রামে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস। রয়েছে ২০টি ছোট বড় শিল্পকারখানা। শিল্প-কারখানার কল্যাণে গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ণ হলেও অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশন করায় এখন এই শিল্প কারখানাগুলোই বসবাসের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কারখানার ব্যবহার্য পানি নিচু জায়গায় নিষ্কাশিত হচ্ছে। এতে কয়েকশ বিঘা কৃষিজমি ও কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেকটা আলোর নিচে অন্ধকারের মত। এখন বাঁশের সাঁকো ব্যবহার করে চলতে হয় স্থানীয়দের।

জনাকীর্ণ এ গ্রামের জলাবদ্ধতার সমস্যা প্রায় ছয় বছর ধরে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ক্যাপ্টেন সিএনজি পাম্পের সংলগ্ন নিজাম উদ্দিন বাড়ির মোড় হতে নাজিম উদ্দিন খলিফার বাড়ির সড়কটি সারা বছরই জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। সড়কটির দক্ষিণ পাশে আলহাজ্ব শরাফত আলী বায়তুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদরাসা এবং মুলাইদ উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ সময়েও জলাবদ্ধতা নিরসন না করায় স্কুল-মাদরাসার শিক্ষার্থী, কারখানা শ্রমিক ও স্থানীয়দের সড়কটিতে চলাচলে জনদুর্ভোগে পরিণত হয়েছে। বারবার জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোনো সমাধান না পেয়ে স্থানীয়দের উদ্যোগে সড়কটির ওপর প্রায় ১৫০ ফুট একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। আর এ বাঁশের সাঁকোই এখন চলাচলের একমাত্র ভরসা। ইতিপূর্বে এই এলাকায় পানি একটি ড্রেনের সাহায্যে লবলঙ্গ খালে নিষ্কাশিত হলেও বর্তমানে ড্রেনের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

১২ জুলাই বৃহস্পতিবার স্থানীয় শামসুল আলম জানান, প্রতিদিন এই সড়কে প্রায় ১০-১২ হাজার কারখানা শ্রমিক ও বিভিন্ন বিদ্যালয়-মাদরাসার শিক্ষার্থীরা চলাচল করে। জলাবদ্ধতায় কারণে অনেকেই এই সড়কটি ব্যবহার না করে প্রায় দুই কিলোমিটার ঘুরে চলাচল করতো। সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করায় জনদুর্ভোগ কিছুটা কমে এসেছে। তবে সেতুতে এক সঙ্গে দুইজন পাশাপাশি পারাপার হওয়া যায় না। তাই যে কোনো এক পাড়ের লোকজনকে অপেক্ষা করতে হয়। এতে অনেক সময় নষ্ট হয় বিশেষ করে কারখানা ছুটি হলে।

ভ্রাম্যমাণ চাটাই বিক্রেতা আলমগীর জানান, আগে এই সড়কে চলাচল করা খুব কষ্টকর ছিল। এখন বাঁশের সাঁকো তৈরি হওয়ায় চলাচলে কিছুটা সহজ হয়েছে। তবে খুব ভয় হয়, কখন জানি ভেঙে পড়ে।

স্থানীয় আবুল কাশেম জানান, সারাদেশের নাকি উন্নয়নের জোয়ার বইছে আর আমরা উন্নয়নের জলাবদ্ধতার জোয়ারে ভাসছি। ভোটের সময় এলেই খালি তাদের (জনপ্রতিনিধিদের) দেখা পাওয়া যায়। এতদিন ধরে এই সমস্যা সমাধানে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি।

আলহাজ্ব শরাফত আলী বায়তুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন বলেন, মাদরসার ছোট ছোট শিক্ষার্থীদের যাওয়া আসা সবচেয়ে অসুবিধা হয়। বাঁশের সাঁকো পারাপারের সময় অভিভাবক অথবা মাদরাসার শিক্ষকরা তাদের ওই বাঁশের সাঁকো পার করে দিতে হয়।

এ বিষয়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন মুরাদ জানান, জনদুর্ভোগ লাগবে এ সড়কটি উঁচু করার প্রক্রিয়া করে ছিলাম। তবে আশপাশের জায়গা পানির নিচে ডুবে থাকায় উঁচু করার জন্য প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না। এছাড়াও স্থানীয়রা মাটি দিতেও চাচ্ছে না। তাই মেরামত করাও সম্ভব হয়নি।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। স্থানীয় ওয়ার্ড সদস্যকে সঙ্গে নিয়ে জনদুর্ভোগ লাঘবে খুব দ্রুতই এই সমস্যা থেকে উত্তরণে চেষ্টা করবো।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত জনদুর্ভোগের এই বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবহিত করেনি। তবে আমি শিগগিরই জনদুর্ভোগের এই স্থানটি পরিদর্শন করে তা লাগবে ব্যবস্থা গ্রহণ করব।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)