শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ শীর্ষক সেমিনার চুয়েটে অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ শীর্ষক সেমিনার চুয়েটে অনুষ্ঠিত
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ শীর্ষক সেমিনার চুয়েটে অনুষ্ঠিত

---রাউজান প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ (আইইইআর) এর আয়োজনে ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ বিষয়ক (Advances in Seismic Resistant Design of Reinforced Concrete Buildings and Bridges) দিনব্যাপী সেমিনার ১২-জুলাই বৃহস্পতিবা অনুষ্ঠিত হয়।

পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে সকাল ১১ টায় সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, The BUET-Japan Institute of Disaster Prevention and Urban Safety (BUET-JIDPUS)-এর পরিচালক অধ্যাপক ড. রাকীব আহসান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।  সভাপতিত্ব করেন আইইইআর’র পরিচালক ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে আমরা খুব অসহায় হয়ে পড়ি। সবখানে নানা ধ্বংস দেখা যায়। বহুতল ভবনগুলোর অবস্থা আরো করুন হয়। আমাদের অঞ্চলে গড়ে ১০০ বছরে ১টি বড় ধরনের ভূমিকম্প হওয়ার তথ্য আছে। ফলে আমরা কেউ বিপদমুক্ত নই। আমাদেরকে এখন টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে। ডিজাইন এবং ডিটেলিং এর ব্যাপারে আরো সচেতন হতে হবে। লোকেশনের চাহিদা মোতাবেক নির্মাণ হচ্ছে কিনা তা দেখতে হবে। তিনি আরো বলেন, সব কিছুর বেলায় সফটওয়্যার নির্ভর হলে চলবে না। সফটওয়্যারের কোন মানবীয় গুনাবলী নেই। তাই সফটওয়্যার আপডেটের পাশাপাশি নিজেকেও আপডেট থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা মারিয়াত।

সেমিনারে পৃথক চারটি সেশনে চারটি কী-নোট উপস্থাপন করা হয়। ‘Seismic Analysis & Design of RC Buildings using BNBC’ শিরোনামে উপস্থাপন করেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, Ground Improvement Case Studies in Bangladesh’ শিরোনামে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, ‘Recent Earthquake Related Researches at BUET-JIDPUS’ শিরোনামে BUET-JIDPUS -এর পরিচালক অধ্যাপক ড. রাকীব আহসান এবং ‘Advances in Seismic Resistant Design of RC Bridges’ শিরোনামে চুয়েটের আইইইআর’র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া প্রবন্ধগুলো উপস্থাপন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)