শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিক নির্বাচনী প্রচারনায় একদিকে শফিক চৌধুরী অন্যদিকে লুনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিক নির্বাচনী প্রচারনায় একদিকে শফিক চৌধুরী অন্যদিকে লুনা
সোমবার ● ১৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিক নির্বাচনী প্রচারনায় একদিকে শফিক চৌধুরী অন্যদিকে লুনা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৪২ মি.) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে লড়াই। নিজেদের ভোট ব্যাংক ভারি করার কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। আ.লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে মাঠে আছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী আর বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা। শফিক চৌধুরী-তাহসিনা রুশদি লুনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। তারা এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে সমর্থন দিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে। অন্যদিকে বিএনপি সমর্থন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। এঁদের সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও নিজ নিজ প্রার্থীদের পক্ষে দুই হেভিওয়েট (শফিক চৌধুরী ও তাহসিনা রুশদি লুনা) মাঠে নামায় এখন অলিখিতভাবে লড়াইটা মূলত আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যেই হবে বলে মনে করছেন বিশ্বনাথ-ওসমানীনগরের আওয়ামী লীগ-বিএনপি নেতারা।

এদিকে, গত শুক্রবার ঢাকা থেকে সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনায় অংশ নিতে তাহসিনা রুশদি লুনা আসেন। গত দুইদিন ধরে তিনি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থনে প্রচার-প্রচারনায় অংশ নেন। আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করে ভোটাদের কাছে। তার সঙ্গে প্রচারে অংশগ্রহন করেন বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে, সিসিক নির্বাচনে বদর উদ্দিন কামরান মহাজোটের মনোনিত প্রার্থী ঘোষনার পর ও প্রতিক পাওয়ার পরপরই শফিক চৌধুরী সিলেট নগরীর অলি-গলি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে জয়লাভ করার জন্য নেতা-কর্মীদেরকে দিয়ে যাচ্ছেন নানাবিধ দিকনির্শেনা। নগরীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন তিনি। শফিক চৌধুরীর সঙ্গেও প্রচারনায় অংশ গ্রহন করেন বিশ্বনাথ-ওসমানীনগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সিসিক নির্বাচনে কে জিতবেন সেটা সময়ই বলে দেবে। তবে এই দুই হেভিওয়েট, শফিকুর রহমান চৌধুরী ও তাহসিনা রুশদি লুনা নির্বাচনী মাঠে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উপস্থিত থাকায় বিশ্বনাথ-ওসমানীনগর আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ