বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছায় ট্রাক চাপায় ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত : আহত - ৭
মুক্তাগাছায় ট্রাক চাপায় ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত : আহত - ৭
ময়মনসিংহ অফিস :: (৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫০ মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকসাযাত্রী স্থানীয় হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী বাঁধন আক্তার (৮) ও ইতি আক্তার (১০)নিহত হয়েছে। এসময় আরো সাত শিক্ষার্থী আহত হন।
বৃহস্পতিবার ১৯ জুলাই দুপুরে মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ মোল্লা জানান, দুপুর সোয়া একটার দিকে মাদ্রাসা ছুটি শেষে শিক্ষার্থীরা ব্যাটারি চালিত অটো রিকশা করে মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল। এসময় মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীবাড়ি নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাঁধন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতি মারা যায়। আহত অন্যান্যদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ