শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পিতাকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা
প্রথম পাতা » অপরাধ » পিতাকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা
শনিবার ● ২১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিতাকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা

---ময়মনসিংহ অফিস :: (৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিতাকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন মেয়ে। পারিবারিক বাকবিতন্ডার সময় কৃষক বিল্লাল হোসেন(৭০)’র অন্ডকোষ চেপে ধরে তার স্ত্রী রহিমা বেগম এবং ছেলে তার বউ দু’জনে মিলে নির্মমভাবে পেটানোয় নিহতের ঘটনায় প্রথম পক্ষের মেয়ে বাদী হয়ে মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

শনিবার ২১ জুলাই দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় নিহতের মেয়ে আমেনা খাতুন ওই হত্যা মামলাটি দায়ের করেন। তার আগে শুক্রবার ২০ জুলাই দিনগত রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক মর্গে প্রেরণ করে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামের কৃষক বিল্লাল হোসেনের সাথে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম ও ছেলে আলাল মিয়ার সাথে গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার হয়। একপর্যায়ে রহিমা বেগম তার স্বামী বিল্লাল হোসেনের অন্ডকোষ চেপে ধরে রাখেন এবং ছেলে আলাল মিয়া ও তার (আলাল মিয়া) স্ত্রী লিপা আক্তার এলোপাথারি মারধর করতে থাকেন। একপর্যায়ে বিল্লাল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে যান। পরে ছেলে আলাল মিয়া নিজেই তার বাবা বিল্লাল হোসেনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করলে লাশ রেখেই ছেলে আলাল মিয়া পালিয়ে যায়।

তাৎক্ষণিক এ খবর পেয়ে নিহতের মেয়ে আমেনা খাতুন ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে থানা পুলিশকে খবর দিলে শনিবার সকালে হাসপাতাল থেকে পুলিশ বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের প্রথম পক্ষের মেয়ে আমেনা খাতুন জানান, দীর্ঘদিন ধরে তার সৎ মা রহিমা বেগমের সাথে পিতা বিল্লাল হোসেনের পারিবারিক কলহ চলে আসছিল। রহিমা বেগম, আলাল ও তার স্ত্রী লিপা আক্তার মিলে মারধর করে তার পিতাকে হত্যা করেছেন। নিহতের ছেলে দুলাল মিয়াও জানান, সৎ মা রহিমা বেগম তার পিতার অন্ডকোষ চেপে ধরাতেই মৃত্যু হয়েছে।

এদিকে ঈশ্বরগঞ্জ থানার এসআই জুয়েল রানা মরদেহের সুরত-হালের পর জানান, বাম চোখের কোনায় ও কপালের বাম পাশে আঘাত রয়েছে। অন্ডকোষও সামান্য ফোলা রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, এঘটনায় নিহতের মেয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ