সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস ::(৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১১মি.) ময়মনসিংহের গৌরীপুরে নিখোঁজের দুই দিন পর প্রতিবেশির জঙ্গল থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় বেগম (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া আগপাড়া গ্রামের স্থানীয় মীর বাড়ির জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তার আগে রোববার সকালে স্থানীয়রা প্রতিবেশির জঙ্গল থেকে দুর্গন্ধ ভেসে আসতে দেখে এগোলে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে ছিদ্দিকুর রহমানের স্ত্রী বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকাল ৯টার দিকে প্রতিবেশি মীর বাড়ির জঙ্গল থেকে দুর্গন্ধ ভেসে আসতে থাকে। পরে স্থানীয়রা ওই লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। লাশটি কাঁথা দিয়ে মুড়ানো ছিল। মুখমন্ডল আগুনে হালকা পুড়ানোর চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেইসাথে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ছিদ্দিকুর রহমানকে থানায় আটক করা হয়েছে এবং মামলারও প্রস্তুতি চলছে বলে আরও জানান তিনি।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন