শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন
বুধবার ● ১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন

---ষ্টাফ রিপোর্টার :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৬মি.) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন “পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান” শীর্ষক প্রকল্পের নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন ৩১ জুলাই মঙ্গলবার বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি ওরিয়েন্টেশন কর্মসূচী উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় অন্যান্যদের মধ্যে বোর্ডের সদস্য-অর্থ  মো. শাহীনুল ইসলাম, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিসেফ-এর প্রোগ্রাম কোর্ডিনেটর মংঞাই ও মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে প্রকল্পের নব নিয়োগপ্রাপ্ত ১৭১জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশন সভার প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও অংগীকারাবদ্ধ হয়ে কার্য সম্পাদনের আহ্বান জানান। তিনি জানান যে, “টেকসই সামাজিক সেবা প্রদান” শীর্ষক প্রকল্পটি স্থায়ীভাবে প্রকল্প থেকে প্রোগ্রামে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাড়াকেন্দ্র স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য সাড়ে বারোশত কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হবে, যা হবে পার্বত্যাঞ্চলের সর্ববৃহৎ প্রকল্প। তিনি পাড়াকেন্দ্র সমূহকে সকল ধরনের সামাজিক সেবা বিতরনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য প্রকল্পের সকল পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রশিক্ষণ সহকারী পহেলী চাকমা, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মতিউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক  মো. জানে আলম এবং ইউনিসেফ এর প্রোগ্রাম কোর্ডিনেটর ও  মংঞাই বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন সভার সভাপতি তরুণ কান্তি ঘোষ কর্মকর্তা-কর্মচারীদের পারফরমেন্স নিয়মিত মনিটর করার জন্য প্রকল্প কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। সন্তোষজনক পারফরমেন্স করতে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান করে প্রকল্পের কাজে গতিশীলতা আনয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। একই সংগে তিনি প্রকল্প কর্মকর্তাদের সব ধরণের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।





আর্কাইভ