শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » উদ্বোধন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড স্টেশন সজীব ওয়াজেদ
প্রথম পাতা » গাজিপুর » উদ্বোধন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড স্টেশন সজীব ওয়াজেদ
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্বোধন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড স্টেশন সজীব ওয়াজেদ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গাজীপুরে প্রাইমারি গ্রাউন্ড স্টেশন সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

৩১ জুলাই মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও বেতবুনিয়ার উপকেন্দ্র দুটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

গাজীপুরের তেলীপাড়া এলাকার গ্রাউন্ড স্টেশনটি প্রধানমন্ত্রীর ছেলে আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করা হয়েছে।

গাজীপুরে সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালে ১৪ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করে গেছেন। সে পদাঙ্ক অনুসরণ করে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করতে পেরেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুজিব থেকে যাত্রা শুরু সজীবের কাছে আমারা পৌঁছেছি। আমি বিশ্বাস করি মহাকাশে আমরা পৌঁছে গেছি। বাংলাদেশের জনগণ এর সুফল ভোগ করবে। বাংলাদেশের জনগণ এর সকল আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। জাতির পিতা ৭ মার্চের ভাষণে যেকথা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। তাই কেউ আমাদের আর দাবায়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী উপগ্রহ কেন্দ্রের প্রকৌশলী আসাদুজ্জামান রনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ উপকেন্দ্র সম্পর্কে বক্তব্য রাখেন।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, সিটি কর্পোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)