শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় স্কুল ভবনে ফাঁটল : খোলা মাঠে পাঠদান
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় স্কুল ভবনে ফাঁটল : খোলা মাঠে পাঠদান
বুধবার ● ১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় স্কুল ভবনে ফাঁটল : খোলা মাঠে পাঠদান

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২ মি.) গাইবান্ধা সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে ফাঁটল ধরায় ধ্বসে পরার আশংকায় ও শ্রেণি কক্ষের সংকটের কারণে বিদ্যালয়ের মাঠে চলছে বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান। রোদ, বৃষ্টি ও তীব্র গরমে ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিগ্ন ঘটছে। একাধিকবার উপজেলা শিক্ষা অফিস ও ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করলেও প্রশাসনের সুদৃষ্টি মেলেনি এখন পর্যন্ত।

সরোজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া উপজেলার অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনটি মাত্র শ্রেণি কক্ষ, তাও আবার ৫/৭ বছর ধরে শ্রেণি কক্ষের ছাদে ফাঁটল ধরে কিছু কিছু অংশের প্লাষ্টার ধ্বসে পড়েছে, এতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। যার কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। তিনি আরও বলেন লেখাপড়া মান ভালো হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা দ্বিগুন বেড়ে গেলেও সেই মোতাবেক শ্রেণি কক্ষ বাড়েনি, তার মধ্যে আবার ভবনের ছাদে ফাঁটল। মাত্র তিনটি শ্রেণি কক্ষ থাকায় ক্লাস ও পরীক্ষা নিতে হয় বিদ্যালয়ের মাঠে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা আতংকের মধ্যে রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রী ভর্তি করাতে অনিহা প্রকাশ করছেন অভিভাবকরা। উক্ত সমস্যা সমাধানের জন্য অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)