শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে জেডিসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে জেডিসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গাবালীতে জেডিসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন মাদ্রাসায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ওই পরীক্ষার ফি এবং কেন্দ্র ফিসহ ২৫০ টাকা ধার্য করলেও নানা অজুহাতে দুই-তিনগুন টাকা আদায় করা হচ্ছে।
চলতি বছরের ৯ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. মোর্শেদ বিপুলের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে জেডিসি পরীক্ষার ফরম পূরণের কাজ শুরু হয়। আর ১১ আগস্ট বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ দিন। জনপ্রতি ওই পরীক্ষার ফি ১০০ টাকা এবং কেন্দ্র ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেডিসি পরীক্ষায় এ উপজেলার ১১টি মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার উত্তর কাজির হাওলা মোহসেনিয়া দাখিল মাদ্রাসার একাধিক শিক্ষার্থী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেডিসির ফরম পূরণে তাদের মাদ্রাসায় শিক্ষার্থী প্রতি ১০০০ টাকা করে আদায় করা হচ্ছে। ওই মাদ্রাসার সুপার আব্দুল বারেকের ধার্যকৃত এই ফি দিয়েই তাদেরকে ফরম পূরণ করতে হচ্ছে। সেক্ষেত্রে কোন রশিদ দেওয়া হচ্ছে না। জানতে চাইলে ওই মাদ্রাসার সুপার আব্দুল বারেক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘রেজিষ্ট্রেশনমতে ৪৫ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে কিছু কম কিংবা সবাই ফরম পূরণ করতে পারে। ফরম পূরণের ফি’র সঙ্গে পেছনের বকেয়া বেতন, সেশন, স্কাউট ফিসহ ৭০০-৮০০ টাকা নেওয়া হচ্ছে। কারণ অনলাইন-কম্পিউটার, ফাইনাল লিষ্ট, টট লিষ্ট বের করা ও সাবমিশনে খরচ লাগে। এগুলো পোষাণো লাগে সেশন ফি-টি দিয়ে। এসব ফি সরকারি রশিদ দিয়ে নেওয়া হচ্ছে।’
জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি ২৫০ টাকা হলেও নিয়মনীতি তোয়াক্কা না করে উপজেলার আমলিবাড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, উত্তর কাজির হাওলা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা, সাজির হাওলা আকবারিয়া দাখিল মাদ্রাসা, চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসাসহ প্রায় ১১টি মাদ্রাসায়ই জেডিসির ফরম পূরণে শিক্ষার্থী প্রতি ৭০০ থেকে ১০০০ টাকা আদায় করা হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা এসব জেনেও কোন পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেবল ফরম পূরণের সময় এলেই বেতন, সেশন, খেলাধুলাসহ ইত্যাদি ফি’র অজুহাত দেখিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বাড়তি টাকা আদায় করে মহাবাণিজ্য করছে। কিন্তু শিক্ষার্থীদের কোন ধরণের রশিদ দিচ্ছে না। এসব কারণে দুস্থ-অসহায় পরিবারের শিক্ষার্থীরা চরম বিপাকের মধ্যে রয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘অতিরিক্ত টাকা আদায় করে বুঝলাম। যারা টাকা দেয়, তারাও যদি না কয় তাহলে কেমন করমু। হেরা ( তারা)  অভিযোগ করুক যে, আদায় করে। অভিযোগ না করলে, না শুনলে আমরা করমু কি ? আমাগোরেতো একজনে শুনাইতে হইবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)