শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » বিয়ের ৩ দিন পর স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » গাজিপুর » বিয়ের ৩ দিন পর স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের ৩ দিন পর স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ২০ ডিসেম্বর রবিবার রাতে বিয়ের ৩ দিন পর স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী ও বাড়ির মালিকসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে ৷ কালিয়াকৈর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷
কালিয়াকৈর থানার এসআই মো. আব্দুল মজিদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রবিবার সন্ধ্যায় উপজেলার উলুসারা গ্রামে বাদশা মিয়ার ভাড়াবাড়িতে বিল্লাল হোসেন প্রথম স্ত্রী আসমা খাতুনকে ও ৫ বছর বয়সী ছেলে রাসেলকে নিয়ে থাকতেন৷ বিল্লাল হোসেনের সঙ্গে একই বাসার অপর ভাড়াটিয়া মর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ৷ বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী আসমার সঙ্গে বিল্লালের দাম্পত্য কলহের সৃষ্টি হয়৷ এর জের ধরে স্বামীর সঙ্গে রাগ করে প্রায় ১৫ দিন আগে আসমা তার বাবার বাড়িতে চলে যায়৷ ওই স্ত্রীর অনুপস্থিতিতে গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মর্জিনা বেগমকে বিল্লাল দ্বিতীয় বিয়ে করে৷ এদিকে দ্বিতীয় বিয়ের খবর পেয়ে শনিবার দিবাগত রাতে বিল্লালের প্রথম স্ত্রী ও শ্যালক ঘটনাস্থলে ছুটে আসে এবং বিল্লাল ও মর্জিনার সঙ্গে বাকবিতন্ডা হয়৷ রবিবার বিকেলে বাড়ির লোকজন ভাড়া ঘরের ধর্নার সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় স্বামী বেলাল হোসেন ও ওড়না প্যাঁচানো অবস্থায় স্ত্রী মর্জিনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্‍সক মৃত ঘোষণা করেন৷ নিহতরা হলেন নির্মাণ শ্রমিক মো. বিল্লাল হোসেন (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী মর্জিনা আক্তার (২৪)৷ নিহত বিল্লাল রংপুর জেলার কোতোয়ালি থানার বালিয়াপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে৷
কালিয়াকৈরের আয়মন গার্মেন্টসের কর্মী মর্জিনার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায়৷ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রবিবার রাতে ওই দুইজনের লাশ উদ্ধার করে৷
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিত্‍সক ডা. মো. সামছুল হুদা নাইম জানান, তাদের দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়৷
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, এ ঘটনায় প্রথম স্ত্রী আসমা বেগম, নিহত বিল্লালের ভাবি আনিছা বেগম, বাড়ির মালিক কাদনী বেগম, তার ভাই মজনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)