শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » সৌদি আরবের যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়া আত্মঘাতি ও অদূরদর্শী- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » সৌদি আরবের যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়া আত্মঘাতি ও অদূরদর্শী- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি আরবের যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়া আত্মঘাতি ও অদূরদর্শী- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---

২১ ডিসেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় নেতৃবৃন্দ সৌদি আরবের নেতৃত্বে নতুন যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়াকে ‘আত্মঘাতি, অপ্রয়োজনীয় ও অদূরদর্শী’ হিসাবে বর্ণনা করেছেন এবং সৌদি আরবের নেতৃত্বে আইএস বিরোধী এই ধরনের জোটে যোগদান বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সরকারের নীতিনির্ধারকেরা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেখানে বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে আইএস এর কোন অস্তিত্ব নেই, সেখানে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রধান দোসর সৌদি আরবের নেতৃত্বে সুন্নী মুসলমান অধ্যুষিত দেশগুলোকে নিয়ে নতুন জোটে বাংলাদেশকে জড়িয়ে ফেলা কোন বিবেচনাপ্রসূত কাজ হবে না। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে আইএস বা এ ধরনের শক্তির যেটুকু বিপদ রয়েছে পরিস্কার রাজনৈতিক সদিচ্ছা থাকলে জনগণের সমর্থনের উপর ভিত্তি করে সরকারের পক্ষেই তার মোকাবেলা করা সম্ভব। তারা বলেন, মার্কিনীদের নেতৃত্বে মাকির্নীদের ‘ওয়ার অন টেরর’ এর যুদ্ধজোটে সামিল হওয়ার যেমন কোন অবকাশ নেই তেমনি মার্কিনীদের মদদে ক্ষমতায় থাকা সৌদি আরবের চরম অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল রাজতন্ত্রের নেতৃত্বে গড়ে ওঠা সামরিক জোটে বাংলাদেশ কোনভাবেই অংশ নিতে পারে না।

সভায় নেতৃবৃন্দ সংসদ, রাজনৈতিক দল ও জনগণের মতামত বিবেচনায় না নিয়ে তড়িঘড়ি করে ৩৪ দেশের জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ঘোষণাকে ‘নিছক স্বতঃস্ফূর্ততা ও কান্ডজ্ঞানহীন’ আচরণ হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই ধরনের সামরিক জোট থেকে বাংরলাদেশ সরকার ও রাষ্ট্রকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)





বিজ্ঞপ্তি এর আরও খবর

রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)