শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাকের নিচে ঘুম, হেলপারকে চাপা দিলেন চালক
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাকের নিচে ঘুম, হেলপারকে চাপা দিলেন চালক
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ট্রাকের নিচে ঘুম, হেলপারকে চাপা দিলেন চালক

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মমিনুল ইসলাম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

আজ ১৮ আগস্ট শনিবার সকাল ১০টার উপজেলার মাওনা এলাকায় মনোফিড নামে একটি মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

সকালে ট্রাকচালক নাজমুল ইসলামের সহকারী (হেলপার) মমিনুল ট্রাকের নিচে ঘুমিয়ে ছিলেন। চালক ও নিহত হেলপারের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায়। গত রাতে তারা ভুট্টা নিয়ে সিরাজগঞ্জ থেকে ওই কারখানায় গিয়েছিলেন।

কারখানার সহকারী ম্যানেজার মো. কামরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত রাতে পণ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০০৩৬) নিয়ে তারা কারখানায় প্রবেশ করেছিলেন। পরে রাত থেকেই চালক গাড়ির ভেতর ও তার সহকারী গাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে চালক ভুট্টা আনলোড করতে ট্রাকটি সরাতে গিয়ে চাকার নিচে পিষ্ট হন তার সহকারী মমিনুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালককে আটক পুলিশে দেয়া হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের এসআই মো. মঞ্জুরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারখানা কর্তৃপক্ষ ট্রাকচালক নাজমুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানার মামলা দায়ের করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)