শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে আশ্রয়ণ-২ ঘর নির্মাণে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে আশ্রয়ণ-২ ঘর নির্মাণে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুরে আশ্রয়ণ-২ ঘর নির্মাণে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩২মি.) ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্পে ঘর তৈরিতে প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে নিম্নমানের উপকরন ব্যবহার করে নির্মান কাজ এগিয়ে চলছে। আশ্রয়ন প্রকল্প নীতিমালায় পিআইসির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজটি করার কথা থাকলেও পিআইসির সভাপতি একক ক্ষমতাবলে তাঁর পছন্দের অফিস স্টাফ মো. শাহ-জামাল ও মঠবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর নাসির উদ্দিন তারা মিয়ার সহযোগীতায় পিআইসির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিজেই কাজের ঠিকাদার হিসাবে রয়েছেন বলে জানাগেছে। সভাপতি নির্বাহী অফিসারসহ পাঁচ সদস্যের পিআইসির অন্য সদস্যরা হলেন পিআইও(সদস্যসচিব),উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান,কাজের মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও এখনো ১০৮ টি ঘরের মধ্যে একটিরও নির্মাণকাজ সম্পন্ন হয়নি। অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীন রাজাপুর উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরে ১০৮টি ঘরের জন্য এক কোটি আট লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটিতে ১৮টি করে ঘর নির্মাণ করা হবে।
১৭৫ বর্গফুটের ঘর নির্মাণে কাঠের দরজা-জানালা তৈরিতে শাল,গর্জন, জামরুল, কড়ই, শিশু, আকাশমণি প্রভৃতি গাছের কাঠ ব্যবহারের কথা থাকলেও নিন্মমানের (কচি গাছ) কাঠ দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। ফলে ঘরের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে সুবিধাভোগীসহ পিআইসি সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শিডিউলে ১৭৫ বর্গফুট আয়তনের একটি ঘরে ১৭টি পিলার মূলঘর ও বারান্দা এবং ল্যাট্রিনে চারটি করে পিলার দেওয়ার নিয়ম রয়েছে। ঘরের জন্য চার বর্গইঞ্চির পিলারের উচ্চতা ১২ ফুট,বারান্দা ও ল্যাট্রিনের পিলারের উচ্চতা ১০ ফুট। প্রতিটি খুঁটি তৈরীতে ৪টি রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে নিন্মমানের ৩টি রড। প্রতি ফিটে ১টি করে রিং দেয়ার কথা থাকলেও রিং দেয়া হয়েছে ২ফিট পরপর তাও রড দিয়ে তৈরী করছেনা। ২ হাজার ১শ টাকা ব্যায়ে চারটি জানালায় লোহার গ্রীল দেয়ার কথা থাকলেও দিচ্ছে না। ঘর নির্মাণের আগেই ঘরের পিলারে ইতিমধ্যেই ফাটল দেখা গেছে। ফ্লোর নির্মানে দেয়া হচ্ছেনা ভিটে বালু, মাটির উপরে নিন্মমানের ইট দিয়ে তার উপরেই ঢালাই দেয়া হচ্ছে।
প্রকল্প থেকে লুটপাটের জন্য ঘর নির্মাণে প্ল্যান, ডিজাইন প্রাক্কলন মোতাবেক গুণগত মান বজায় রাখা হয়নি। প্রতি ঘর ১ লাখ টাকা ব্যয়ে নির্মাণের কথা থাকলেও তা ৪০ থেকে ৫০ হাজার টাকায় সম্পন্ন বাকি টাকা পকেটে পুরিয়েছেন কর্মকর্তারা। প্রকল্পের আওতায় এ ঘর নির্মাণে ১ লাখ টাকার মধ্যে সম্পন্ন করে সুবিধাভোগীদের বুঝিয়ে দেয়ার কথা থাকলেও ঘর নির্মাণ সামগ্রী নির্মাণ স্থানে নিতে সুবিধাভোগীকে গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। আর এসব অনিয়ম ও ঘুষ বার্ণিজ্যের সাথে পিআইসির সভাপতিসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে তার অফিস সহকারি বিজন কুমার, পিআইসির সভাপতি ইউএনও এর পছন্দের অফিস স্টাফ মো. শাহ-জামাল (নাজির)ও স্থানীয় ইউপি মেম্বার মো. নাসির উদ্দিনরা জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের।
মঠবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুবিধাভোগী মোসাঃ কহিনুর বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত তার ঘরের চৌহর্দী ছাড়া আর কিছুই হয়নি। তাও আবার মাটি না খুড়ে মাটির উপড়ে। মঠবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুবিধাভোগী মোসাঃ পারুল বেগম জানান, তার ঘরের মেঝে তৈরিতে ঠিকাদার পলিতিন ব্যবহার না করায় সে নিজে পুরাতন পলিথিন কুড়িয়ে তার মেঝেতে বিছিয়ে দিয়েছে। ঘর নির্মাণ সামগ্রী ব্রীজের কাছ থেকে নির্মানস্থানে নিতে ২,৩৫০টাকা দিতে হয়েছে পরিবহন খরচ। মঠবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুবিধাভূগী গোপাল শীল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মালামাল সবকিছুই নিন্মমানের। আমার বাড়ীতে আনতে দুটি পিলার ভেঙ্গেগেছে এবং ৩টি করে রড দিয়ে পিলার তৈরী করেছে। মঠবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুবিধাভোগী মো. বাবুল হাওলাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘর নির্মাণ সামগ্রী ঘাট থেকে নির্মাণ স্থানে নিতে তাকে নিজেই বহন করতে হয়েছে। মঠবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুবিধাভোগী অমল চন্দ্রশীল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘরের মেঝে তৈরিতে তার স্ত্রী খেটে যাচ্ছে। ঠিকাদারের লোক ৭নং ওয়ার্ডে মেম্বর মোঃ নাসির উদ্দিন তারা মিয়া মেঝেতে পলিথিন বিছাতে পলিথিন ক্রয় করে নিতে বরেছে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. লুৎফুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রয়ন-২ চলমান প্রকল্পের কাজ নিজেই করান, আমাকে কোনো কিছুই জানাননি। আশ্রয়ন প্রকল্প-২ এর ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছরিন সুলতানা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শুনেছি বরাদ্ধ এসেছে,কাজ শুরু হয়েছে কিনা আমি জানিনা, ইউএনও স্যার জানেন। মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদারের কাছে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমার সাথে আলোচনা করেছে আমি বিষয়টি জানি। কিন্তু কাজের সাথে আমি জড়িত নই।
পিআইসি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার আফরোজা বেগম পারুলের কাছে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অর্থ বরাদ্ধ আসতে বিলম্ব হওয়ায় কাজে একটু বিলম্ব হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)