শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশে বেশি টাকা নেয়ার অভিযোগ
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশে বেশি টাকা নেয়ার অভিযোগ
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশে বেশি টাকা নেয়ার অভিযোগ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২মি.) ঈদের ছুটির শেষ দিন ২৫ আগস্ট শনিবারও গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে দর্শনাথীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের পর গত দুই দিনে যতসংখ্যক দর্শনার্থী ছিল শনিবার পার্কে তার চেয়েও কয়েকগুন দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। তবে পার্কে প্রবেশ করতে বেশি টাকা নেয়ার অভিযোগ করেছেন অনেকেই।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঈদের পরের দুই দিনে প্রতিদিনি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১০ হাজারের মতো দর্শনার্থীর সমাগম হয়েছিল। আর শনিবার পার্কে আনুমানিক ১৪-১৫ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। যা ঈদের অন্যান্য দিনের চেয়ে প্রায় দ্বিগুন।

সরজমিনে দেখা গেছে, দর্শনাথীদের আকর্ষণের কেন্দ্রবৃন্দ ছিল কোর সাফারি পার্কে। কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে। এসব প্রাণি দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত কাঁচ ঘেরা মিনিবাসে চড়ে যেতে হয়। যার কারণে এ অংশ দেখতে তৈরি হয় দর্শনার্থীদের লম্বা লাইনের। প্রায় ঘণ্টাখানেক অবস্থানকালে দেখা গেছে কোর সাফারি পার্কের প্রবেশ লাইনে প্রায় হাজার খানেক দর্শনার্থী দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হাই নান্না জানান, শনিবার ঈদের ছুটির শেষ দিন। রবিবার থেকে ব্যাংক খুলছে। সারা বছর ব্যাংকের কাজে একগুয়েমি লাগে যায়। তাই একটু বৈচিত্র্য আনতেই অফিস খোলার একদিন আগে শনিবার স্ত্রী-সন্তান নিয়ে সাফারিপার্কে উন্মুক্ত বাঘ, সিংহ, ভালুক ঘুরে দেখে গেলাম। খুব ভালো লেগেছে। খুব আনন্দ পেয়েছি।

যাত্রাবাড়ি থেকে আসা ব্যবসায়ী শামীম জানান, সংবাদ মাধ্যমসহ বিভিন্নজনের কাছে সাফারি পার্ক সম্পর্কে শুনেছি। দীর্ঘদিন ইচ্ছে ছিল সাফারি পার্কে আসার। আজ পূর্ণ হলো। অনেক ভিড়ে কষ্টের মধ্যেও স্ত্রী-সন্তান নিয়ে দেশি-বিদেশি অনেক প্রাণি, পাখি দেখে প্রাণ জুড়িয়ে গেছে। এখানে কোনো বখাটের উৎপাত নেই। ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে।

সাফারি পার্ক ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের এএসআই মোকাম্মেল হোসেন জানান, এক সময় সাফারি পার্কে দর্শনার্থীরা নিরাপত্তহীনতার মধ্যে থাকলেও সেখানে ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপনের পর থেকে এখন আর নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। পার্কে পর্যাপ্ত সংখ্যক ট্যুরিস্ট পুলিশ দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কাজ করছেন।

এবারও কোর সাফারি পার্কে এবং পার্কের প্রধান ফটকে ঢুকতে অতিরিক্ত প্রবেশ ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কোর সাফারি পার্কে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ১০০ টাকা অপ্রাপ্ত বয়স্ক ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং প্রধান ফটকে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টা নির্ধারিত রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছেন না।

যাত্রাবাড়ী থেকে আসা সোনিয়া সুলতানা জানান, তিনি তার স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে পার্কের মূল ফটকে প্রবেশ পথে মাথাপিছু ৫০ টাকা এবং কোর সাফারি পার্কে ঢুকতে প্রত্যেককেই ১০০ টাকা করে দিতে হয়েছে।

এ ব্যাপারে কোর সাফারি পার্কের প্রবেশ পথের ইজারাপ্রাপ্ত বেঙ্গল ট্যুরস্ এবং পাল এন্টারপ্রাইজের টিকেট কাউন্টারের সুপার ভাইজার মোঃ হাসান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, আমরা নিয়ম মেনেই প্রবেশ ফি নিচ্ছি। কারও কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে না।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ