শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক গিরিদর্পণ সম্পাদক দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে আইসিইউতে ভর্তি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক গিরিদর্পণ সম্পাদক দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে আইসিইউতে ভর্তি
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৈনিক গিরিদর্পণ সম্পাদক দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে আইসিইউতে ভর্তি

---ষ্টাফ রিপোর্টার :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৬মি.) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চারণ সাংবাদিক সংবাদপত্রের প্রথিকৃত দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল ২৯ আগষ্ট বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
এতে তাঁর নাক দিয়ে রক্তক্ষরন শুরু হলে তাকে রাতে সাড়ে ১১ টার দিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সারারাত নাকের রক্তক্ষরন বন্ধ করার চেষ্টা চালান। ভোর পর্যন্ত তার নাক দিয়ে রক্তক্ষরন বন্ধ না হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে মেডিক্যালে পাঠানোর নিদের্শ প্রদান করে। আজ ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ এর হার্ট স্ট্রোক রিপোর্ট ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ম্যাক্স হাসপাতালে আইসিইউতে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার রেদোয়ানের নির্বিড় পর্যবেক্ষণে চিকিৎসারত রয়েছেন।
গতকাল রাতে তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে রাঙামাটি সদর হাসপাতালে সাংবাদিকদের ভীড় জমে। তার দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটির সর্বস্তরের মানুষ দোয়া করেন। তার পরিবারর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলাবাসী ও দেশবাসীর কাছে দৈনিক গিরিদর্পন সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১ ফেব্রুয়ারী দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ দিন ভালো থাকলেও গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) আবারো তিনি মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হন।

তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।





আর্কাইভ