বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » গুরুত্বপূর্ণ সড়কের রোড সাইনগুলো উল্টোদিকে দেখাচ্ছে বিশ্বনাথের সড়ক!
গুরুত্বপূর্ণ সড়কের রোড সাইনগুলো উল্টোদিকে দেখাচ্ছে বিশ্বনাথের সড়ক!
বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) সিলেট-কামালবাজার-বিশ্বনাথ জিসি রোডের ১১কিলোমিটার আরএইচডি প্রায় ৩কোটি ৬০লাখ টাকা ব্যয়ে সংষ্কার কাজ শেষ হয়েছে মাসখানেক আগে। গ্রীলবার্ড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করলেও সড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক সাইনগুলো উল্টোদিকে লাগানো। ওই রাস্তার রাজনগর মোড়ে ‘আচমকা বায়ে মোড়, আচমকা ডানে মোড়’ ট্রাফিক সাইনদুটি উল্টোদিকে সড়ক দেখাচ্ছে। যেদিকে কোনো সড়কই নেই। উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কে এমন ভূল রোড সাইনে প্রতিদিনই বিপাকে পড়তে হয় অপরিচিত চালকদের। এমনকি ভূল ট্রাফিক সাইনের কারণে।
বিশেষ করে বিশ্বনাথ-সিলেট সড়কে কোনো দূর্ঘটনা হলে বিকল্প রোড হিসেবে সিলেট-কামালবাজার-বিশ্বনাথ রোড দিয়ে চলাচল করে সবধরনের যানবাহন। আর এই রাজনগর মোড়েই অপরিচিত চালকদের বিপাকে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে খামখেয়ালীভাবে লাগানো রোড সাইনের কারনে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমন আশংকা স্থানীয়দের।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রোড সাইনগুলো ভূলবশত: লাগিয়েছে। এগুলো পরিবর্তন করা হবে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির