শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিল দাবী
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিল দাবী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.২২মি) গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি বাতিল এবং আহবায়ক এম এম নিয়াজ উদ্দিনকে বহিস্কারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টির স্থানীয় নেতারা।
গতকাল ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে ওই কর্মসূচি পালিত হয়।
জাতীয় পার্টির নেতা ফারুক হোসেন জয়নালের সভপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, কেন্দ্রিয় নির্বাহী সদস্য শরিফুল ইসলাম শরিফ, ফারুকুল ইসলাম প্রধান, নিয়াজ উদ্দিন সরকার, এডভোকেট মোস্তফা কামাল, ফারুক খান, ইসমাইল হোসেন, সফিউল ইসলাম মেম্বার, তসলিম উদ্দিন, আহমেদ আলী মন্ডল, ইন্তাজ উদ্দিন সরকার, আজিজ আহমেদ, শহিদুল ইসলাম মাষ্টার, শাহজাহান সিরাজ, হাবিজ উদ্দিন মন্ডল প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে জাতীয় পার্টির গাজীপুর মহানগর কমিটি বাতিল করে ভুয়া মুক্তিযোদ্ধা, দুর্নীতিবাজ এম এম নিয়াজ উদ্দিনকে বহিস্কার দাবী করেন। একই সঙ্গে নিয়াজ উদ্দিনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়েরও দাবী করেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা