বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বাসার মেঝের নিচে মাদকের গোডাউন
সিলেটে বাসার মেঝের নিচে মাদকের গোডাউন
সিলেট প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পক্ষকালব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কাস্টঘরে র্যাব অভিযান পরিচালনা করে।
কাস্টঘরে অভিযান পরিচালনা কালে একটি বাসার টাইলস মেঝের নিচে মাদকের গোডাউনের সন্ধান পেয়ে হতবাক হয়ে যায় র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মেঝের নিচে মাদকের গোডাউন পেয়ে বাসার গৃহকর্তাকে আটক করে।
এর আগে আজ সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে নগরীর ভার্থখলা, সোবহানীঘাট ও কাস্টঘর এলাকায়। এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তিনজনকে আটক করা হয়।
সাতদিন বিরতির পর পক্ষকালব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান আজ থেকে পুনরায় শুরু হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মাদক বিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা