শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বন্যায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র ও গাইবান্ধা শহরের নতুন ব্রীজ পয়েন্টে ঘাঘট নদীর পানি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি গতকাল সোমবার বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। অপরদিকে তিস্তার পানি বুধবার ২৩ সে.মি. এবং করতোয়ার পানি ৬ সে.মি. হ্রাস পায়। বর্তমানে ঘাঘট, তিস্তা ও করতোয়ার পানি বিপদসীমার অনেকটা নিচে রয়েছে।

এদিকে ফুলছড়ি উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠায় সেগুলোর পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া বন্যার পানিতে আমন ক্ষেত ডুবে থাকায় বড় ধরনের ক্ষতির আংশকায় চাষীরা দু:চিন্তায় পড়েছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ের মেরিন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি না বৃদ্ধি পেলেও ফুলছড়ির তিস্তামুখঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র তীরবর্তী নিন্মঞ্চল এলাকায় রোপিত আমন ক্ষেত গত কয়েকদিন থেকে পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় বেশি দিন থাকলে ফসল নষ্ট হবে বলে স্থানীয় কৃষিবিভাগের ধারণা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চরাঞ্চলের ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করায় ওইসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিয়াডাঙা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটকগাছা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খঞ্চাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জিগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াবাধাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে জেলা ত্রাণ দপ্তর জানিয়েছে, বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ১৯টি ইউনিয়নের ৮৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ওইসব গ্রামে ১২ হাজার ৮১০টি পরিবারের বাড়িঘর ডুবে গেছে। জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে  জানান, এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ১শ’ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো বিতরণের কাজ চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)