শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় সুন্দরগঞ্জে ১৮ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বিঘ্ন
প্রথম পাতা » গাইবান্ধা » বন্যায় সুন্দরগঞ্জে ১৮ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বিঘ্ন
শুক্রবার ● ২১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় সুন্দরগঞ্জে ১৮ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বিঘ্ন

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল  ৩.১২মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কঞ্চিবাড়ি, শ্রীপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে ১৮ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বিঘœ ঘটছে।
উপজেলা শিক্ষা অফিস সুত্র জানায়, এসব ইউনিয়নের উজান বুড়াইল সরকারি বিদ্যালয়, ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিবুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কাপাসিয়া প্রাথমিক বিদ্যালয়, পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঠশালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর বিএসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঘব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়াসাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালচামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগাড়ি ভুইঞাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর কুলবর্তী ও চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিবন্দী হয়ে পড়েছে। এসব বিদ্যালয়ে সংশ্লিষ্ট কার্যক্রম বিঘœ ঘটছে। এছাড়া বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের ফলে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সুত্র জানায়, বর্তমানে তিস্তা নদীর পানি বিপদ সীমার ১ দশমিক ৪২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, তারাপুর ইউনিয়নের লাঠশালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় বন্যার অজুহাতে কার্যক্রম বন্ধ রাখার অভিযোগ করছেন সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার সচেতন অভিভাবকরা।
ফুলছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতি, বন্যার্তদের জন্য ২৫ মে.টন ত্রাণ বরাদ্দ
গাইবান্ধা প্রতিনিধি :: ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি কম শুরু করায় স্রোতের তীব্রতা ব্যাপক বৃদ্ধি পেয়ে বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে বন্যার্তদের মাঝে বিতরনের জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ের মেরিন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি তিস্তামুখঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে থাকায় তীব্র স্রোতে বেশকিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার পূর্ব কঞ্চিপাড়া, উত্তর উড়িয়া, রতনপুর, কালাসোনা গুচ্ছগ্রাম, কাবিলপুর, কাতলামারী, গলনা, জিয়াডাঙা, দেলুয়াবাড়ী, জিগাবাড়ী, সন্যাসী, উজালডাঙা, পূর্ব খাটিয়ামারী, বাজেতেলকুপি সহ বেশ কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ফুলছড়ি উপজেলার বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ৪শ’ প্যাকেট শুকনো খাবার ও ১০ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে। আরও ৪শ’ প্যাকেট শুকনো খাবার ও ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে যা বিতরণ চলমান আছে।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল জানান, বন্যার পানিতে বেশকিছু এলাকা তলিযে যাওয়ায় ওই এলাকার খেটে খাওয়া লোকজনের কাজকর্ম না থাকায় তাদের খাদ্যাভাব দেখা দিয়েছে। ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের উপস্থিতিতে ফুলছড়ি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৩ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে এবং আরও বরাদ্দ পাওয়া গেছে। তিনি বলেন, বন্যার্তদের খাদ্য নিরাপত্তায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ফজলে রাব্বী মিয়া ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)