শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত
প্রথম পাতা » গাইবান্ধা » চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত

---গাইবান্ধা প্রতিনিধি :: (৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামের চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকান্ডের নেপথ্যে রয়েছে প্রেমে বাঁধা হয়ে দাঁড়ানোর ঘটনা। থানা পুলিশের সঠিক পদক্ষেপে এ হত্যাকান্ডের ২৬ দিনের মাথায় উন্মোচিত হলো শিশু লিমন হত্যাকান্ডের মূল রহস্য। আটক হলো ঘটনার সাথে জড়িত ৫ যুবক। গ্রেফতারকৃতরা হলেন, নেদু মন্ডলের পুত্র হারুনুর রশিদ (২২) ও আব্দুর রশিদের পুত্র তৌফিক প্রধান (১৯), ওই গ্রামের বেলাল হোসেনের পুত্র নূর আলম (২৪), আব্দুল মজিদ প্রধানের পুত্র সাজু মিয়া (২৫), রফিকুল ইসলাম প্রধানের পুত্র পাপলু প্রধান (১৯)
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন সাংবাদিকদের জানিয়েছে, গত ২৮ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামে অপহরণ করে খুন হয় শিশু লিমন। তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গাজীপুরের জয়নগর এলাকায় পালিয়ে থাকা হারুনুর রশিদ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হারুন এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।
ঘাতকদের দেয়া জবানবন্দি থেকে জানা যায়, শিশু লিমনের বড় বোনকে বার বার প্রেমে প্রস্তাব দিয়ে বিফল হয় একই গ্রামের কে নিয়ে হত্যা করার সিন্ধান্ত নেয় তারা। গত ২৭ আগস্ট সন্ধ্যায় শিশু লিমনকে অপহরণ করে পাশ্ববর্তী একটি জঙ্গলের মধ্যে নিয়ে জীবিত অবস্থাতেই লিমনের অন্ডকোষ কেটে ফেলে এরপর ঘাতক হারুন লিমনকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। পরদিন সকালে পুলিশ নিহত লিমনের লাশ উদ্ধার করে।
আদালতে ঘাতকদের দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে ও মামলার তদন্তের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শিশু লিমনকে জবাই করে হত্যাকারীদের গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
উল্লেখ্য চলতি বছরের ২৭ আগষ্ট সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট ইউনিয়ন এর শীতল গ্রামের লুৎফর রহমানের পুত্র লিমন (১০) নিখোজ হয় পরদিন পাশ্ববর্তী জঙ্গল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে লিমনের বাবা মা সহ এলাকাবাসী ও সহপাঠিরা হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)