শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় বেগুনি ধান নিয়ে চলছে কৃষিবিদদের গবেষণা
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় বেগুনি ধান নিয়ে চলছে কৃষিবিদদের গবেষণা
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বেগুনি ধান নিয়ে চলছে কৃষিবিদদের গবেষণা

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই দুলালী সুন্দরী বেগুনি পাতা ধান নিয়ে আমন মৌসুমে চলছে কৃষিবিদদের নিরন্তর গবেষণা। ইরি বোর মৌসুমের গবেষণার সাথে তুলনা করা হচ্ছে আমন মৌসুমের গবেষণার ফলাফল। উপজেলার সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ গ্রামে ৫০ শতক জমিতে গত ২৫ জুলাই রোপা আমন খরিপ-২ মৌসুমে চাষ করা হয়েছে বেগুনি পাতা ধান। ৫০ শতক জমির মধ্যে প্লট তৈরি করে বিভিন্ন পদ্ধতিতে চারা লাগানো হয়েছে। ইতি মধ্যে ধানের থোর বের হয়ে পাকনা ধরেছে। প্রতিদিন ধান ক্ষেত পর্যবেক্ষণ এর্বং গবেষণা করছেন কৃষি অফিসার রাশেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হকসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা। ধান গাছের উচ্চতা, একটি গোছায় কয়টি গাছ, একটি শীষে কয়টি ধান রয়েছে, ছিটা ধানের পরিমান নির্নয়, বিভিন্ন প্লটে লাগানো ভিন্ন পদ্ধতির বিষয় নিয়ে চলছে গবেষণার কাজ।
কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান, ইরি বোর মৌসুমে বিঘা প্রতি ফলন হয়েছে ২৫ মন। চাল এবং খাদ্যের গুনগতমান পরীক্ষার নিরিক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। বেগুনি পাতা ধানটি নিয়ে গবেষণা করার জন্য নিজ উদ্যেগে ৫০ শতক জমি লিজ নিয়ে আমন মৌসুমে চাষাবাদ শুরু করেছেন। ইরি বোর মৌসুমে মানুষের মাঝে যে ভাবে সাড়া জাগিয়ে ছিল বেগুনি পাতা ধান, ঠিক সে ভাবে আমন মৌসুমেও সাড়া জাগিয়েছে। তিনি মনে করেন ধানের পাতা এবং কান্ডের রঙ নিয়েও একটি গবেষণার বিষয় রয়েছে।
উল্লেখ্য, উপজেলার রামজীবন ইউনিয়নের আইপিএম কৃষক ক্লাবের কৃষাণী দুলালী বেগম ২০১৭ সালে বিভিন্ন ধান ক্ষেতে ভিন্ন রঙের দুই একটি করে শীষ দেখতে পায় এবং সেই শীষ থেকে সামন্য বীজ সংগ্রহ করে বোরো মৌসুমে মাত্র এক শতক জমিতে কৌতুহলবশত এই ধান চাষ করেন। চাষের পর ধানের রঙে ভিন্নতা দেখে তার কৌতুহল আরো বেড়ে যায় এবং উৎপাদিত ধান থেকে ২০১৮ সালে বোরো মৌসুমে তিনি স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে প্রতি গোছাতে একটি করে চারা দিয়ে প্রায় ২৫ শতক জমিতে ওই ধানের আবাদ করে। ধানটি জাত এবং নাম না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার এবং কৃষি অফিসার মাষিক সমন্বয় সভায় রেজুলেশনের মাধ্যমে ধানটির নাম দেয়া হয় দুলালী সুন্দরী বেগুনি পাতা ধান।





আর্কাইভ