বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মংক্যচিং মারমা’কে অপহরণের প্রতিবাদ : ২৪ ঘন্টার আল্টিমেটাম
মহালছড়িতে মংক্যচিং মারমা’কে অপহরণের প্রতিবাদ : ২৪ ঘন্টার আল্টিমেটাম
মহালছড়ি প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকল ৩.০৮মি.) খাগড়াছড়ির মহালছড়িতে মংক্যচিং কার্বারীকে অপহরণের প্রতিবাদে সিঙ্গিনালা ও মাইসছড়ি এলাকাবাসীর ব্যানারে মারমা সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহনের মধ্য দিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। আজ ১০ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি মহালছড়ি কলেজ সংলগ্ন ২৪ মাইল নামক চৌমূহনী থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উগ্যজাই মারমা, ক্যথৈইচিং মারমা. মংশি মারমা প্রমূখ।
সমাবেশে বক্তারা পাহাড়ের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবীতে আন্দোলনকারী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট ( ইউপিডিএফ)’র প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, রাজনীতির নামে হত্যা, অপহরণ, গুম করে এবং সাধারণ জনগণকে ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ কখনই মেনে নেয়া হবেনা। দীর্ঘদিন যাবত থেকে পাহাড়ে রাজনীতির নামে চাঁদাবাজি, হত্যা, ভয়-ভীতি প্রদর্শন ও গুমসহ নানা অপকর্ম করে সাধারণ জনগণকে জিম্মি করে রাখা হয়েছে। জনগণ এ অত্যাচার আর সহ্য করবেনা। কঠোর হস্তে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে অপহরণকারীদের গ্রেফতার পূর্বক অপহৃত মংক্যচিং কার্বারীকে মুক্তি দেওয়া না হলে পার্বত্য চট্টগ্রামের সকল মারমা সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া গ্রামের কার্বারী মংক্যচিং মারমাকে কয়েকজন সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুজির পরও কোন হদিস মেলেনি। অপহৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা পাহাড়ের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবীতে আন্দোলনকারী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)কে সরাসরি দায়ী করেছে।
এ অভিযোগের বিষয়ে জানতে মোবাইলে ইউপিডিএফ’র নেতৃস্থানীয় কাউকে পাওয়া যায়নি।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের