শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ বিভাগের তৃতীয় বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালি
ময়মনসিংহ বিভাগের তৃতীয় বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালি
ময়মনসিংহ প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২২মি.) ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ অক্টোবর সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এ র্যালির উদ্বোধন করেন। এ র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে তৃতীয় বর্ষপূর্তির কেক কাটা হয়।
দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহেতেশামুল আলম,স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা.এমএ গণি, মাউশি’র পরিচালক আজহারুল ইসলাম আরজু ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমূখ।





বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা