শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা
প্রথম পাতা » গাজিপুর » আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে নিষিদ্ধ ঘোষণা

---গাজীপুর জেলা প্রতিনিধি  :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মি.) মাওলানা সা’দ এর কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আগামী তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দকে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ করা হলো। কাকরাইল মসজিদের যে সকল শুরা সদস্য আমরণ মাওলানা সা’দ সাহেবের ভ্রান্ত আকিদা অনুসরণের শরীয়ত পরিপন্থী হলফনামা করেছেন তারা শুরা সদস্য থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন।’

১২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল মাঠে তাবলীগ জামাতের ভারতের মাওলানা সা’দ বিরোধী আলেম-ওলামাদের এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে তাবলীগ জামাতকে ওলামায়ে কেরামদের পরামর্শে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। তাবলীগ জামাতের ভারতের মাওলানা সা’দকে ভিন্নপন্থী উল্লেখ করে তাবলীগের মুরুব্বিরা ওই সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ইসলাম প্রচারের জন্য দ্বীনি শিক্ষার অবশ্যই প্রয়োজন রয়েছে। মাওলানা সা’দ তা থেকে বিচ্যুত হয়েছেন। তিনি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ইসলাম সম্পর্কে তাবলীগ অনুসারীদের ভুল ব্যখ্যা শুনিয়েছেন। তাবলীগের কার্যক্রম একমাত্র আলেম-ওলামাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে।

উপস্থিত তাবলীগ অনুসারী মুসল্লিরা জানান, এই জমায়েতটি মূলত ‘ওজাহাতি জোড়’। এই ওজাহাতি জোড়ের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেয়া হচ্ছে যে, মাওলানা সা’দ তাবলীগ জামাতে যেসব বক্তব্য রেখেছেন তার অধিকাংশই ইসলামবিরোধী।

ওজাহাতি জোড় সমাবেশে বক্তব্য দেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মারকাজুদ দাওয়া’র মহাপরিচালক মাওলানা আব্দুল মালেক, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মাহফুজুল হক, বসুন্ধরা মাদরাসার মুফতি মিজানুর রহমান, যাত্রাবাড়ী মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান, মুফতি নূর হোসেন কাসেমী, কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা যোবায়েরুল হাসান, তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা রবিউল ইসলাম, মুফতি মাসুদুল করিম, মুফতি নাজমুল হাসান, মাওলানা আরশাদ রহমানী প্রমুখ।

ওজাহাতি জোড়ে বক্তারা বলেন, দারুল উলুম দেওবন্দ মাদরাসা আশঙ্কা প্রকাশ করেছে যে, মাওলানা সা’দ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ থেকে সরে গিয়ে নতুন কোনো ফেরকা গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ তাবলীগ জামাত হযরত মাওলানা ইলিয়াস (রঃ), হযরত মাওলানা ইউসুফ (রঃ) ও হযরত মাওলানা এনামুল হাসান (রঃ) এর বাতলানো পদ্ধতিতে এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে। নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। কাকরাইল ও টঙ্গী ময়দান এবং জেলা মার্কাযসহ সকল মার্কায এই নীতিতেই পরিচালিত হবে।

বক্তারা আরও বলেন, ২০১৮ইং সনের বিশ্ব ইজতেমার পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় তথা কাকরাইলের আহলে শুরা, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন করতে হবে। এছাড়া ২০১৯ সালের বিশ্ব ইজতেমার আগে ও পরে কোনো জেলাওয়ারি ইজতেমা হবে না।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)