শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন
রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) নওগাঁ আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহকদের জীবন যাত্রায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। যুগ যুগ থেকে অন্ধকারে থাকার পর আলোর স্পর্শে যেন উদ্বেলিত হয়ে উঠেছে নতুন নতুন হাজার হাজার গ্রাহক।

তথ্য অনুসন্ধানে জানা যায়, জুলাই ২০১৭ থেকে এ পর্যন্ত উপজেলার ৮ ইউনিয়নের ২০৮ টি গ্রামে নতুন বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। এসব নতুন সংযোগের ফলে উপজেলার আর কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকলো না। ইতোপূর্বে গ্রাহকদের নিকট বিদ্যুতের নতুন সংযোগ এক প্রকার সোনার হরিণ হলেও বর্তমানে তা অনেকটাই সহজলভ্য হয়েছে। ভুক্তোভোগিরা জানিয়েছে বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলোতে নতুন করে বিদ্যুতের সংযোগের নামে এক সময় ব্যাপক চাঁদাবাজি হয়েছে। একেকজন গ্রাহকের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে। যেহেতু বিদ্যুৎ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক। ছেলে মেয়েদের লেখা-পড়ার আগ্রহ বাড়ায়, ক্ষুদ্র কল কারখানার মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি করে এবং ছেচরা চোরের উপদ্রবসহ অপরাধ প্রবনতা কমিয়ে আনে। তাই সরলমনা গ্রাহকরা এ উচ্চ মূল্যদিয়েও বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্তু বর্তমানে “ প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ কর্মসূচী বাস্তবায়নে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর হওয়ায় দালালদের দৌরাতœ নেই বললেই চলে। ফলে সহসাই এখন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন নতুন গ্রাহকরা।

উপজেলার খরসতি গ্রামের ময়নুল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বঞ্চিত ছিলাম। উপজেলার সব গ্রামে বিদ্যুতায়ন হলেও আমরাই বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঝ্চিত ছিলাম। কিছুদিন আগে আমরা বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছি। এতে করে আমরা গ্রামবাসী চরম আনন্দিত।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এরিয়া পরিচালক মহাতাব উদ্দিন বলেন, আমি পরিচালক হওয়ার পর থেকে পল্লী বিদ্যুৎ অফিস দালাল মুক্ত করেছি। গ্রাহকরা যাতে কোন প্রকায় হয়রানীর শিকার না হয় এ জন্য দ্রুত সেবা নিশ্চিত করেছি।

এ ব্যাপারে আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কেউ যাতে দালালের খপ্পড়ে না পড়ে এ জন্য আমরা এলাকায় পোষ্টারিং ও মাইকিং করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ যাতে প্রতারণার শিকার না হয় এ জন্য প্রত্যেককে সরাসরি অফিসে যোগাযোক করার জন্য বলা হয়েছে। তিনি জানান, গত জুলাই-২০১৭ হতে নিরলসভাবে কাজ করে আমরা এ উপজেলাকে শতভায় বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। এ ছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভির নলকূপে ১৫ টি এবং শিল্পকারখানায় ৩ টি নতুন সংযোগ দেয়া হয়েছে। যার সুফল গ্রাহকসহ এলাকাবাসী ভোগ করছেন। আর এসব সংযোগে কেউ কোন প্রকার হয়রানীর শিকার হয়নি বা অতিরিক্ত অর্থ দিতে হয়নি। বর্তমানে উপজেলার সব কয়টি গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)