শিরোনাম:
●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট : শিগগিরই প্রশাসক নিয়োগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট : শিগগিরই প্রশাসক নিয়োগ
সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট : শিগগিরই প্রশাসক নিয়োগ

---ময়মনসিংহ প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গতকাল রবিবার (১৪ অক্টোবর) বিকেলে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ময়মনসিংহ দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে নিকারের অনুমোদনের পর থেকে শুরু হয় সীমানা নিয়ে জটিলতা। অনাকাঙ্কিত এমন ভুলেই কেটে যায় প্রায় ছয় মাস। অবশেষে সীমানা নিয়ে এসব জটিলতা কাটিয়ে ৩২টি মৌজা নিয়ে যাত্রা শুরু করলো ময়মনসিংহ সিটি করপোরেশন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন-২ শাখার) আইন ও ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হলো।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন এবং আনুষ্ঠানিক সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

প্রকাশিত গেজেট অনুযায়ী ৩২টি মৌজা হলো- ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগন্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃষ্ণপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর(আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নবগঠিত এ সিটি করপোরেশনে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিটি করপোরেশনের প্রশাসক শিগগিরই নিয়োগ দেবে। তবে আইন অনুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা।

এদিকে বহুল প্রত্যাশিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হওয়ায় ময়মনসিংহ মহানগরসহ জেলাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার জন্য ময়মনসিংহের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

নবগঠিত সিটি করপোরেশনের গেজেট প্রকাশে প্রধানমন্ত্রীর প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) ড. সুবাস চন্দ্র্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম প্রমূখ।





আর্কাইভ