শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা

---

লায়ন মোঃ গনি মিয়া বাবুল :: রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ যে প্রক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করেন তাকে নির্বাচন বলে ৷ এই পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিগণ গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন ৷ ফলে নির্বাচিত প্রতিনিধিগণ সত্‍, দক্ষ ও যোগ্য হলে শাসন ব্যবস্থাও উন্নত ও উত্‍কৃষ্ট হয় ৷ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ নির্বাচন জনগণ ও রাষ্ট্রের মাঝে সেতুবন্ধনের অন্যতম মাধ্যম৷ কিন্তু এই সেতুবন্ধন শক্তিশালী করতে প্রয়োজন সুষ্ঠূ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ৷ এই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা ও প্রভাব রয়েছে ৷

যথা :

(১) সত্‍ ও যোগ্য প্রাথর্ীকে বাছাই করতে ভোটার সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য ৷
(২) প্রার্থী ও রাজনৈতিক দল কিংবা তাদের ভাড়া করা গুন্ডাদের সন্ত্রাসী কর্মকান্ড, ভীতি প্রদর্শন ও দুনর্ীতি প্রতিরোধে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে ৷
(৩) ভোটাকেন্দ্রে অধিক সংখ্যক ভোটার উপস্থিতির জন্যেও গণমাধ্যমের ইতিবাচক প্রচারনা খুবই সহায়ক ৷
(৪) নির্বাচনের বৈধতার প্রশ্নে স্থানীয় জনগোষ্ঠি ও আন্তর্জাতিক কমিউনিটির আস্থা অর্জনে গণমাধ্যমের প্রচারণা কার্যকর ভূমিকা রাখতে পারে ৷
(৫) নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন আচরণ বিধি, নির্বাচনী অপরাধ ও দন্ড প্রভৃতি বিষয়ে ভোটার ও প্রার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ৷
দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক বিধিবিধান ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অপরিহার্য ৷ এক্ষেত্রে গণমাধ্যমের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেমনি একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের ভূমিকা আরো বেশী ৷ ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদেরকে নির্বাচনী সংবাদ কিংবা এই সংক্রান্ত প্রতিবেদন বা বার্তা পরিবেশনে নিম্নবর্ণিত শর্ত পালন করে তাদের দায়িত্ব পালন করা উচিত ৷
(ক) সাংবাদিকরা বস্তুনিষ্ঠ খবর বা প্রতিবেদন পরিবেশন করবেন৷ যদি কোন প্রার্থী তার প্রন্দ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোন অভিয়োগ করেন তবে সাংবাদিককে অবশ্যই দু’পক্ষেরই মতামত নেয়া উচিত ৷
(খ) গণমাধ্যম কর্মী সর্বদা সঠিক তথ্য পরিবেশনে সচেষ্ট থাকবেন ৷
(গ) গণমাধ্যম কর্মী অর্থাত্‍ সাংবাদিকগণ পতিবেদন লেখা/ তৈরী করার সময় নিজের রাজনৈতিক বিশ্বাসকে কখনই বিবেচনায় আনবেন না ৷
(ঘ) সাংবাদিকরা এমন ভাষা ব্যবহার থেকে বিরত থাকবেন৷ যা কোন প্রকার বৈষম্য, অস্থিরতা বা সহিংসতার জন্ম দিতে পারে৷ (যেমনঃ বর্ণ, লিঙ্গ, যৌন শিক্ষা, ভাষা, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ এবং জাতীয়তা ও সামাজিক সত্ত্বা)৷
(ঙ) সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালনের সময় রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে কোন প্রকার সুবধিা গ্রহণ করবেন না ৷
(চ) সাংবাদিকগণ কোন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে কোন প্রকার পূর্ব প্রতিশ্রুতি দেবেন না ৷
(ছ) সংবাদ পরিবেশনা হবে সঠিক ও পক্ষপাতহীন ৷
(জ) কোন প্রয়োজনীয় তথ্য গোপন করা উচিত নয় ৷
(ঝ) সকল প্রার্থী যেন গণমাধ্যম থেকে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে ৷
দেশে সুদৃঢ় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সত্‍ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করা অপরিহার্য৷ এক্ষেত্রে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেখক : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কলাম লেখক ও সংগঠক)
E-mail : [email protected]





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)