শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল
শুক্রবার ● ২৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল

---বিশ্বনাথ প্রতিনিধি ::  (১১ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি) বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রি হলেও মৎস্য অধিদপ্তর ও স্থানীয় বাজার পরিচালনা কমিটি রয়েছে নিশ্চুপ।
গতকাল বৃহস্পতিবার (২৫অক্টোবর) সরেজমিনে উপজেলার বৈরাগী বাজারে গিয়ে দেখা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির মহোৎসব চলছে। কয়েক জন অসাধু ব্যবসায়ী রাজার হালে বলে নির্বিগ্নে বিক্রি করছেন নিষিদ্ধ কারেন্ট জাল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’কে অবহিত করা হলে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে বৈরাগী বাজারে ছুটে যান। তবে ইউএনও’র সেখানে পৌছার আগেই অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় বাজারে পরিত্যাক্ত অবস্থায় ৮০০ গ্রাম নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুণে পুড়িয়ে ফেলা হয়।
সরকার ফাঁস জাল (কারেন্ট জাল) নিষিদ্ধ ঘোষণা করলেও তা কোনো কাজে আসছে না। নিয়ম অনুযায়ী এ আইন অমান্যকারীকে ৫০০ টাকা জরিমানা বা ৬ মাসের জেল অথবা উভয় দন্ডে দন্ডিত করার ঘোষণা রয়েছে। কিন্তু এসব আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে একশ্রেণির অসাধু মৎস্য শিকারীরা অবাধে কারেন্ট জাল ব্যবহার করে শিকার করছে পোনা মাছ। এই ধারা অব্যাহত থাকলে বিলুপ্ত হয়ে যাবে এলাকার বিভিন্ন হাওর, খাল-বিলের মাছ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে শুনে আমি তাৎক্ষণিক অভিযানে যাই। কিন্ত সেখানে জাল বিক্রিয়কারী কাউকে পাওয়া যায়নি। তবে পরিত্যাক্ত অবস্থায় ৮০০গ্রাম কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। আমরা বাজারের ব্যবসায়ীদেরকে সতর্ক করেছি যাতে কেউ নিষিদ্ধ জাল বিক্রি করতে না পারে। উপজেলার কোথাও এই নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয় করতে দেখা গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ