শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতার কারাদন্ড
প্রথম পাতা » সকল বিভাগ » আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতার কারাদন্ড
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতার কারাদন্ড

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৬মি) সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাতের অভিযোগে একাধিক চেক ডিসঅনার মামলায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ফখরুল ইসলাম মতছিন (৫০) এর বিরুদ্ধে ১৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ২০১৬ সালের ৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার শাহাজিরগাঁও গ্রামের আওলাদ আলীর পুত্র সেলিম মিয়া। দায়রা ৪৭৭/২০১৭ইং (বিশ্বনাথ সি.আর মামলা নং-৩৩৬/২০১৬ইং)। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে তার (মতছিন) বিরুদ্ধে ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ওসমানীনগর উপজেলার রুঙ্গিঁয়া গ্রামের মৃত শেখ আজহার আলীর পুত্র শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা মামলা নং- ৫৪৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং)। একই আদালতে ২০১৭ সালের ১২ মার্চ তার (মতছিন) বিরুদ্ধে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা নং ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২/২০১৭ইং)।
দায়রা ৪৭৭/২০১৭ (বিশ্বনাথ সি.আর-১৮৩) মামলার বিচারকার্য শেষে গত ১৫ জানুয়ারি রায় প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ (৫ম আদালত, সিলেট) সাবেরা সুলতানা খানম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ১বছরের সশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১৪ লাখ ৮০ হাজার টাকার টাকা জরিমানা দন্ডে দন্ডিত এবং জরিমানার টাকা আদায় সাপেক্ষে সমুদয় অর্থ বাদিকে প্রদানের নির্দেশ প্রদান করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
এর আগে ২০১৭ সালের ১৩ আগস্ট দায়রা ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২) মামলার রায় প্রদান করেন আদালত। সিলেট অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ বেগম ফারহানা ইয়াছমিন। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত দেড় লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
একই বছরের ২১ আগস্ট দায়রা ৫৪৭ নং (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং) মামলার রায় প্রদান করেন যুগ্ম দায়রা জজ (৩য় আদালত, সিলেট) মো. সাহেদুল করিম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১ লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন আদালত।
উক্ত মামলাদ্বয়ের রায় প্রদানের পর থেকে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক রয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট রাখাল চন্দ্র দাস।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- ফখরুল ইসলাম মতছিন এর বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)