শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » উপকুলে সাইক্লোন সিডরের ১১ বছর পরও গড়ে উঠেনি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র : আতঙ্কে উপকূলবাসী
প্রথম পাতা » খুলনা বিভাগ » উপকুলে সাইক্লোন সিডরের ১১ বছর পরও গড়ে উঠেনি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র : আতঙ্কে উপকূলবাসী
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকুলে সাইক্লোন সিডরের ১১ বছর পরও গড়ে উঠেনি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র : আতঙ্কে উপকূলবাসী

---বাগেরহাট প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৮মি) উপকুলবাসি সুপার সাইক্লোন সিডর-আইলার ১১ বছর পরেও বাগেরহাটে দূর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাধ গড়ে উঠেনি। যার ফলে প্রাকৃতিক দূর্যোগের আতংক কাটেনি উপকুলবাসির। দুর্যোগকালিন ও পরবর্তী করনীয় বিষয় প্রশিক্ষন নিয়ে সচেতনতা সৃষ্টি হলেও অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হতাশায় উপকুলবাসি। এ অবস্থায় পর্যাপ্ত ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র ও দ্রুত টেকসই বেড়িবাধ নির্মানের দাবী এলাকাবাসীর।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে প্রলয়ংকারী সুপার সাইকোন সিডর আছড়ে পড়ে বাগেরহাটের উপকুলের শরণখোলা, মোড়েলগঞ্জসহ জেলার ৯টি উপজেলায়। ঘুর্নিঝড়ের প্রভাবে ১০-১২ ফুট উচ্চতার জলোচ্ছাসে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাটের জনপদের হাজার হাজার বাড়ি ঘর, পাশাপাশি মারা যায় নারী পুরুষ শিশু। পর্যাপ্ত সাইকোন শেল্টারের অভাবে সিডরে এ অঞ্চলে প্রাণহানির পরিমান বেশি ঘটেছিল বলে দাবি বিশেষজ্ঞদের।

এরই মধ্যে সিডরের ১১ বছর পেরিয়ে গেলেও দুর্গত এলাকাগুলোতে নির্মান হয়নি পর্যাপ্ত সাইকোন শেল্টার ও বেড়িবাধ। অথচ এখনও প্রতিবছর বর্ষার মৌসুমে শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বেড়িবাধ ভেঙে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসি। তবে বিভিন্ন দুর্যোগের পর ইউনিয়ন পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের মহড়া প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে অনেকে সচেতন হয়েছেন দুর্যোগ সম্পর্কে।

বাগেরহাটের ৯ উপজেলায় বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩৪ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রয়েছে। তবে বিদ্যমান জনসংখ্যা অনুযায়ী আরও ৩ শতাধিক সাইকোন শেল্টারের প্রয়োজন রযেছে।

শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মো. রতন খান (৩৫) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ছোট বেলা থেকেই দেখছি আমাদের নদীর পার ভেঙ্গে গ্রামের অনেকের বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে। এখন নদী প্রায় আমাদের বাড়ির কাছে চলে আসছে। নদীর ভাঙ্গন ঠেকানো না গেলে আমরা বসবাস করতে পারব না।

একই উপজেলার রায়েন্দা গ্রামের আব্দুস সালাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার বাড়ি থেকে সাইকোন শেল্টার অনেক দূরে, দুর্যোগের সময় গ্রামের অনেক লোক আশ্রয় নিতে যায়। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই আবার বাড়িতে ফিরে যায়। সিডরের সময় সাইকোন শেল্টারে জায়গা না পেয়ে বাড়ি ফেরার সময়ও মারা যায় অনেকে।

রায়েন্দা গ্রামের আব্দুর রব চোকিদার (৫৫) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সিডর ও আইলার পরে আমরা ভেবেছিলাম আমাদের যে ক্ষতি হয়েছে তাতে সরকার আমাদের ভেড়িবাধ ও প্রয়োজনীয় সাইকোন শেল্টার তৈরি করে দিবেন। কিন্তু কিছুই হয়নি। ভেড়িবাধ নির্মানের নামে শুধু ক্ষতিগ্রস্থ লোকদের আই ওয়াশ করা হচ্ছে।

মো. ইমরান হোসেন, হারুন মুন্সি, মো. কুদ্দুস গাজীসহ আরও অনেকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সিডরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল সাউথখালী ইউনিয়ন। কিন্তু এখানে গ্রাম রক্ষার জন্য ৩৫-১ পোল্ডারের যে বাধ সেটি এখনও সঠিকভাবে নির্মান হয়নি। পর্যাপ্ত সাইকোন শেল্টারও গড়ে ওঠেনি এখানে।

শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের এলাকায় পর্যাপ্ত সাইকোন শেল্টার নেই। যা আছে তাতে সংকুলান হয় না। আরও সাইকোন শেল্টার দরকার। দুর্যোগকালিন ও পরবর্তী করনীয় বিষয় শুধু প্রশিক্ষণ নিলে হবে না। প্রশিক্ষনের পর সরঞ্জামাদিও দরকার। আরও বেড়িবাধ ও সাইকোন সেল্টার প্রয়োজন।

বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ মহড়া প্রকল্পের প্রশিক্ষক মো. নুরনবী আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সিডর ও আইলার পর থেকে সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপকুলীয় এলাকাবাসিকে দুর্যোগকালিন প্রস্তুতি ও পরবর্তী করনীয় বিষয় প্রশিক্ষন দেয়া হয়। দূর্যোগ ব্যবস্থাপনা যে কমিটিগুলো আছে সেগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি,। এখন মানুষ অনেক সচেতন হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাগেরহাটের বিভিন্ন উপজেলায় দৃর্যোগ বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখন যেকোন সময় দূর্যোগের বিষয়ে অবহিত করলে মানুষজনকে সরিয়ে আনা সম্ভব। কিন্তু সাইকোন শেল্টার পর্যাপ্ত নয়, আরও হলে ভাল হয়। এখনও কিছু কিছু কাজ চলছে। এব্যাপারে সরকারের আরও পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বাগেরহাটের ৯ টি উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩৪ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাধ নির্মান কাজ চলমান রয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)