শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে শ্রমিকদের হামলায় ৮ বরযাত্রী আহত
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে শ্রমিকদের হামলায় ৮ বরযাত্রী আহত
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে শ্রমিকদের হামলায় ৮ বরযাত্রী আহত

---সিলেট প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.২০মি) ৮ দফা দাবিতে সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে অতি উৎসাহী কিছু শ্রমিক নামধারীদের কারনে চরম ভোগান্তিতে সাধারন মানুষ। এমন এই অতি উৎসাহীদের আগ্রাসন এতই বেপরোয়া ছিল যে, রোগী বহনকারী এম্বুলেন্স, প্রাইভেট গাড়ী এমনকি স্কুলগামী বাস আটকে দেয়। এমনকি তাদের সাথে খারাপ আচরন করে।

এরকমই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে শ্রমিকরা সিলেটের বি:বাজার ও বড়লেখা উপজেলার সংযোগস্থ কানলী ব্রীজ এলাকায়। উচ্ছসৃংখল শ্রমিকদের হামলায় ৮ বরযাত্রী আহত হয়েছে।

রবিবার বিকেল ৩টার দিকে উচ্ছসৃঙ্খল শ্রমিকরা বরযাত্রীগামী বহরে হামলা করে, এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ীয়ে পড়ে। ফলে সংঘটিত সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিয়ানীবাজার ও বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন দাবীতে সারাদেশের পরিবহন শ্রমিকরা টানা ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের প্রথম দিন আজ (রোববার) সারাদেশের মত বিয়ানীবাজারের শ্রমিকরাও গাড়ি বন্ধ করে সকাল থেকেই ধর্মঘটে নামে। তারা বিয়ানীবাজার উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং চলাচলকারী বিভিন্ন ধরণের গাড়ী আটকাতে থাকেন। যার জন্য বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যস্থলে ছুটতে থাকেন।

এদিকে বিকেল আনুমানিক ৩টার দিকে বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার সংযোগস্থল কানলী ব্রীজ এলাকায় অস্থায়ী অটোরিক্সা স্ট্যান্ডের চালকরা বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ছেড়ে আসা বরযাত্রীদের গাড়ী আটকে রাখে এবং দীর্ঘক্ষণ গাড়ী আটকের পাশাপাশি বরযাত্রীদের সাথে খারাপ আচরন করার কারনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে বরযাত্রীদের মধ্য থেকে একজন ভিডিও করতে গেলে তাতে বাঁধা প্রদান করে এবং তাদের উপর চড়াও হয় পরিবহন শ্রমিকরা। আর এতেই সংঘর্ষ বাঁধে উভয় পক্ষের মধ্যে।

এসময় স্থানীয়রা উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করলে কোন কাজ হয়নি। যার ফলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। খবর পেয়ে বিয়ানীবাজার ও বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বরযাত্রী উজ্জল (২৩) জাহাঙ্গীর হোসেন (৩০) সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর বলেন, যেহেতু ঘটনাস্থল আমাদের উপজেলা ও বড়লেখা উপজেলা সংযোগস্থল, সে হিসেবে আমরাও আমাদের ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





আর্কাইভ