শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালা ইউএনও‘র বদলী ঠেকাতে ফেসবুক থেকে রাজপথে
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালা ইউএনও‘র বদলী ঠেকাতে ফেসবুক থেকে রাজপথে
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালা ইউএনও‘র বদলী ঠেকাতে ফেসবুক থেকে রাজপথে

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শহিদুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘ফেসবুক থেকে রাজপথে’ নেমেছে দীঘিনালা‘র বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ইউএনও‘র বদলীর আদেশ দীঘিনালায় এসে পৌছলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। তারই রেশ ধরে আজ মঙ্গলবার ৩০ অক্টোবর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজপথে প্রতিবাদের ঝড় তোলে দীঘিনালাবাসী। দাবী একটাই ‘ বদলী ঠেকাও’।সরকারের সিদ্ধান্ত এই আদেশ বাতিলের দাবীতে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালাবাসী। বৃষ্টি উপেক্ষা করে রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও দিনমজুরসহ শতশত মানুষ রাস্তায় নেমে আসে। ইউএনও’র বদলীর আদেশ বাতিলের দাবীতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন বহন করে তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে দীঘিনালাকে অচল করে দেয়ার হুমকি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। পাহাড়ী-বাঙালির সম্প্রীতি রক্ষায় ইউএনও নিরলসভাবে কাজ করেছেন।

এসময় দীঘিনালার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম রাজু ও বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

জানাগেছে, ২০১৭সালের ২০ ফেব্রুয়ারি দীঘিনালা উপজেলা নিবার্হী কমকর্তা হিসেবে যোগদানের পর থেকে একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় দুর্গম দীঘিনালা উপজেলার দৃশ্যপট। প্রায় দেড় বছরে তিনি একজন প্রশাসক নয়, নিজেকে ‘দীঘিনালাবাসীর একজন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের কর্মদক্ষতার পরিচয়, উপজেলাবাসীর যে কোন দুর্যোগে নিজেকে বিলিয়ে দেওয়া, জীবনের ঝুকি নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো, স্ট্রীট লাইটের আলোয় আলোকিত করেছেন অন্ধকারাচ্ছন্ন দূরিকরণ, জনগণের সাথে একাকার হয়ে রাস্তাঘাট পরিস্কার করা, শিক্ষার মানোন্নয়নে অবিরাম ছুটে চলা, চারটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করণ, উপজেলা প্রশাসনের পরিত্যাক্ত জায়গায় ‘স্বপ্নযাত্রা’ নামে নান্দনিক রেস্তোরাঁ চালুর মাধ্যমে উপজেলা চত্বরকে দৃষ্টিনন্দন করণ, দীঘিনালা সরকারি কলেজ মোড়ে গড়ে তুলেছেন ‘বঙ্গবন্ধু চত্বর’ স্থাপন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে নিয়ে বিকালে ফুটবল আর রাঁতে ব্যাডমিন্টন খালার আয়োজন গুণি এই ইউএনও‘র হাত ধরেই এসেছে।

ইউএনও শেখ শহিদুল ইসলামের বদলী হলে দীঘিনালার উন্নয়নের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটবে বলে মনে করেন সাংবাদিক সমির মল্লিক। তিনি বলেন ‘একজন দক্ষ ও কর্মঠ এবং সৃজনশীল চিন্তার অধিকারী ছিলেন ইউএনও শেখ শহিদুল ইসলাম। যে কারণে দীঘিনালাবাসী তাঁর বদলী মানতে নারাজ।

দীঘিনালার উন্নয়নে ইউএনও শেখ শহিদুল ইসলামের ব্যাপক পরিকল্পনা ছিল উল্লেখ করে দীঘিনালা সরকারী কলেজের প্রভাষক মোঃ দুলাল হোসেন লিখেছেন, সড়কের দু‘পাশে ফুলের বাগান সৃজন ছাড়াও সমৃদ্ধ গণপাঠাগার প্রতিষ্ঠার স্বপ্ন ছিল।

এমন আদেশ মানতে নারাজ স্থানীয় সাংবাদিক জাকির হোসেন বলেন, ‘বন্যা দূর্গতদের বাঁচাতে পাকা সড়ক ঠেলে নৌকা নিয়ে যে ইউএনও বন্যাদুর্গতদের বাচাঁতে ছুটে যান তাঁর বদলির আদেশ দীঘিনালাবাসী মানেনা। এ বদলী প্রতিহত করা হবে।

প্রসঙ্গত, পানছড়ি উপজেলার সাবেক ইএনও মুহাম্মদ আবুল হাসেমও ছিলেন ঠিক এমনই। যিনি পদান্নতি পেয়ে বর্তমানে পানছড়ি ছেড়ে খাগড়াছড়ি জেলা প্রশসকের কার্যলয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসাবে কর্মরত আছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ